স্বাতীনক্ষত্রের দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শব্দে শব্দে ঝরে প্রেম; প্রবাহের গানশব্দ হয়ে বেজে ওঠে হূদয় অন্দরে।পালক ছড়িয়ে রেখে সন্ধ্যার পাখিরাপৃথক আকাশে ওড়ে। চিরকাল শুধুতাদের যাবার অনুষঙ্গ দৃশ্যমান।তেমন দৃশ্যের মতো স্পর্শহীন কথাএকাকী আত্মায় এসে গান হয়ে যায়।চিরকালীন কিছুই নয়; তবু কেনঅনন্ত অতল থেকে হাহাকার ওঠে—কৃষ্ণবর্ণ মেঘ কেন ঘন হয় ক্রমে?শব্দের মাধুরী ওই দেখো গান হয়—মানুষের দেহ ওই নেচে ওঠে ধীরে,মানুষেরই অজান্তে। রক্তের ভেতরেথাকে সুরের চুম্বক, ছন্দের ইশারা;সামান্য ইঙ্গিতে দেখো, বেজে ওঠে তারা।