স্মরণ: তারেক মাসুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটির পাখির কোনো খবর রাখি না, সে আছে বিলের ওই পারেআমাদের কাজ শুধু সাঁতারের পিছু পিছু জলের জালের নিচে ধাওয়াবাতাসের নিশানের ছেঁড়া কুচিগুলো ওড়ে মায়াবালকের মতোআমাদের কাজ শুধু পিছু পিছু, পাতাহীন চোখ খুলে যেভাবে ঘুমায় মাছসারা দিন সারা রাত যেভাবে সে জেগে থাকেছবি তুলে রাখে সেই পাখিটির খাঁচাটির বাতাসের শূন্যতার পরেআমাদের কাজ শুধু মহাসড়কের পাড় ধরে ছুটে চলাযেভাবে আকাশ ছোটে ছোট ছোট তারাদের নিচু ঘরবাড়িছিঁড়েখুঁড়ে ছুটে আসে কামানের গোলা এই ম্লান দেশে ম্লান পৃথিবীতেলোহার কঙ্কালে দেখো ভরে গেছে জলছবি এই শ্রাবণেরআমাদের পাখিটির গান তবু মনে রেখো, তার ছিল মাটির শরীর১৪ আগস্ট ২০১১