প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি তো কোথাও কোনও অন্যায় করিনি, তবুও আমার ফাঁসি হবেতোমরা দুঃখ পাচ্ছ কেন, মিছিলে মিছিলে রাগে ফেটে পড়ছযেন আমাদের ইতিহাস জুড়ে স্রেফ ন্যায়বিচারের ঘনঘটা!মানুষই তো ভুল করে, হাস্নুহেনা ফুল ভালোবাসেকাঁঠাল পাতার ঝাঁকে মুঠো মুঠো জোনাকিরা কী যে বলেমানুষের চুল দিয়ে চোখ দিয়ে নাক দিয়ে কেবলই জোছনার ঢেউ নামেএত জোছনা ভালোবেসে, তবু তাকে একা একা কৃষ্ণপক্ষে চলে যেতে হয়জেলের পাঁচালি ঘিরে বসে আছ তবু?তোমাদের আমি বড় ভালোবাসি। দোহাই কেঁদো না।