হন্তারকের প্রতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাকে কুপিয়ে মারবে বলে

গলিতে অপেক্ষা করে আছ?

ভয় হয়, আমার দেরি না হয়ে যায়।

ভয় হয়, তোমার ভাই বা বাবা

হেঁটে যায় যদি ওই রাস্তা দিয়ে।

আর নিজের স্বজনকে

চিনতে পারবে তুমি

এমন ভরসা কই?

কোথায় এত আলো গলির মোড়ে!

এমন অন্ধকার হিংসায়

ভুল তো হতেই পারে।

তার চেয়ে বরং শক্ত করে

ধরে থাকো চাপাতি।

আমি তো আসছি...