হল্লায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাকে ছুড়ে দিল ওরা
মধুপুর বাসস্ট্যান্ডে
পেয়েছি টের, মানে এখনো জান আছে
চারপাশের চোখ, হল্লা
ভ্রমরের গুঞ্জন, বসন্ত এসে গেছে?
এত গান ভ্রমরা জানে! আকাশের মেঘদল
চুইয়ে নামে
ঝা ঝা রোদ্দুর, মানুষের মুখগুলি
দূরে যায় কাছে আসে
কাছের সীমারেখা মানুষ জানেনি!
মানুষের কথাগুলো গুলির শব্দ
বসন্ত এসে গেছে গান ধর বুলবুলি
আবার কারা তুলে নিয়েছে এই দেহ,
স্যাবলনের গন্ধ মেঝেতে
ইট-রাস্তার বদলে
মাটি চাই। মধুপুর এসে গেছে
চুনিয়া কত দূরে