হাইরাম বিংহ্যাম: আমার বড় নানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইরাম বিংহ্যাম থ্রির সাত ছেলের মধ্যে আমার নানা আলফ্রেড মিশেল বিংহ্যাম ছিলেন তৃতীয়। এই আলফ্রেড নাম নিয়ে আমাদের বংশে বেশ মজার ব্যাপার আছে। আমার ভাইয়ের নাম আলফ্রেড। আমাদের মায়ের নাম আলফ্রেডা শেপিয়ের। তাঁর বাবার নাম তো আগেই বলেছি, আলফ্রেড মিশেল বিংহ্যাম। তাঁর মায়ের নাম অর্থাৎ হাইরাম বিংহ্যাম থ্রির প্রথম স্ত্রীর নাম ছিল আলফ্রেডা মিশেল। তাঁর বাবার নাম ছিল আলফ্রেড মিশেল। তাঁর বাবার নাম ছিল রেভারেন্ড আলফ্রেড মিশেল। এর নাম দিয়েই শুরু হয়েছিল আমাদের আলফ্রেড যাত্রা। ছয় পুরুষের আলফ্রেড/আলফ্রেডা এই দুই নামের পরিসমাপ্তি ঘটেছে আমার ভাইয়ের নাম দিয়ে। আমার বা আলফ্রেড কারও সন্তানের নামেই আলফ্রেড/আলফ্রেডা নেই। ভবিষ্যতের কথা অবশ্য বলতে পারছি না।আমাদের গ্রামের বাড়িতে ছোটবেলা থেকেই হাইরাম বিংহ্যাম থ্রির ছবি, তাঁর লেখা এবং তাঁকে নিয়ে লেখা বইয়ের সমাহার ছিল। হাইরাম বিংহ্যাম থ্রির দ্য লস্ট সিটি অব ইনকাস আমাদের পরিবারের সবার অবশ্য পাঠ্য ছিল। মাচু পিচ্চু আবিষ্কারের সময়কার ছবি টানানো ছিল ঘরে।তাঁকে নিয়ে গল্প শুনে এসেছি সব সময়। আমার মা তাঁর দাদাকে নিয়ে প্রচুর গল্প বলতেন। এর উদ্দেশ্য ছিল আমাদের সামনে একটা আদর্শ স্থাপন করা। সেটা খুব ভালোমতোই সফল হয়েছিল। ছয় ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার হাইরাম বিংহ্যামের মেয়েদের নিয়ে চিন্তাভাবনা ছিল পুরোনো ধাঁচের। মেয়েরো ঘরের কাজ করবে এটাই তাঁর কাছে বেশি কাম্য ছিল। তাই একবার এক মহিলা তাঁকে চ্যালেঞ্জ করে বসলেন, পেরুর সবচেয়ে উঁচু শৃঙ্গে হাইরাম বিংহ্যাম থ্রির আগেই উঠে দেখিয়ে দেবেন। দুভার্গ্য মহিলার, ভুল পথ দিয়ে উঠার কারণে তিনি উঠলেন গিয়ে অন্য আরেকটা শৃঙ্গে। ফলে হাইরাম বিরাট এক লজ্জা থেকে বেঁচে গেলেন। এই গল্প আমি আমার নানার কাছে শুনেছি।