হাইয়ারোগ্লিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোমার মুখের ওই হাইয়ারোগ্লিফ আমি আর পড়তে পারি নাতোমার শরীরে অগভীর এক নদী তুমি আর বইতে পারো নাতোমার দিনগুলোর ভেতর রাতগুলোর প্রতিধ্বনিরাতগুলোর ভেতর দিনগুলোর পতনমুখরতাআর এখন সংকেতগুলো ঘুমের গভীরে একা হাঁটতে থাকেছায়ারাশির চিৎকার, আমরা অসংখ্য হইআকাশ ঝাড়ে অন্ধকারআজ রাতে অসংখ্য ফণিমনসার জন্ম হবেতুমি তাতে বিদ্ধ হয়ে রইবে অনন্তকালতুমি ঘুমাতে যাও আর নদীটিতোমার শরীর ছেড়ে বার হয়ে যায়সে আসে আমার কাছে, সে আকাশ ভ্রমণে যায়তোমার কাচের শরীর ঘুমের ভেতর অনবরত ভাঙতে থাকেতোমার শরীরের হাইয়ারোগ্লিফ: তুমি খোঁজ করো নদীটিরনদীটি খোঁজ করে তোমার