হারানো চপ্পলের গান
মাঝখানে তিনটা নাও মাঝখানে একটা বালিশআর কী যে পুবালি বাতাসপড়ন্ত বেলায় নদী বেয়ে যায় কণ্ঠে তার কুহেলির গানযদি জানো তার মানে আলোঝালো বিষণ্ন বাগান থেকেতোলা কালো গোলাপের পাপড়িগুলোতোমাদের উদলা উঠানে ফেলে চলে গেছে বেভুলা বাউলগেছে নাও বাদামি পালের সাথে সারিন্দারঅন্তর্ভেদী ক্রন্দনের সুরমাঝখানে তিনটা নৌকা মাঝখানে একটা বালিশজামবাটিতে দুধের পুরুষ্ট সরগাভিদের ফাটো-ফাটো বাঁট, পাকাডালিমের রসে আর্দ্র ঝিনুকের খোলআজ শুধু বিদায়ের দৃশ্য আকাশে টাঙায় মাছরাঙা,আজ হরিদ্রার নম্রবুকে জমা হয় নুন;কথা ছিল যেখানে যাবার, যে-হাটের রদেঁভ্যুতে অপেক্ষায়ছিল দুঁদে পাইকারের দল, তারাফিরে গেছে; হারানো শিকারের দুঃখ ভুলেনিজের ছায়ার দিকে মন রুজু করেছে মার্জারি—এইভাবেপ্রবঞ্চনা সহে না সহে নাশুধু তিনটা নৌকা যায় মাঝখানে একটা বালিশজামবাটিতে দুধের পুরুষ্ট সরবেলফুল জোড় হাতে মিনতি জানায়, আরও একবারভ্রষ্ট হোক শুভক্ষণকথার খেলাপ আর কষ্টের কলাপজামার আস্তিনে নিয়ে হেঁটে যাক ছেলে