হারানো দেশের ডাকটিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের ব্যবধানে বিশ্ব মানচিত্র থেকে মুছে গেছে অনেক দেশের অস্তিত্ব। পুরোনো ভূখণ্ড থেকে পৃথক হয়ে আত্মপ্রকাশ করেছে নতুন দেশ, নতুন নামে। কোনো দেশ মিশে গেছে অন্য দেশের সীমান্তে, আবার কোনো কোনো দেশের বদলেছে শুধু নাম। এ রকম কিছু হারানো দেশ ভ্রমণ করুন ডাকটিকিটের ডানায় চেপে। সংগ্রহ: নিজাম বিশ্বাসবার্মাবার্মা অতীতে ভারতীয় সাম্রাজ্যের অধীনে ছিল। ১ এপ্রিল, ১৯৩৭ সালে দেশটি ভারত থেকে পৃথক হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জাপানের অধীনে চলে যায়। ১৯৪৮ সালে দেশটি স্বাধীনতা অর্জন করে এবং ১৯৮৯ সালে দেশটির নাম মায়ানমারে রূপান্তরিত হয়।সিংহলবর্তমান শ্রীলঙ্কা অতীতে সিংহল নামে পরিচিত ছিল। ২২ মে, ১৯৭২ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে এই দ্বীপরাষ্ট্রটি শ্রীলঙ্কা নামে আত্মপ্রকাশ করে।জাঞ্জিবারতানজানিয়ার উপকূলে কয়েকটি দ্বীপের সমন্বয়ে জাঞ্জিবার রাষ্ট্রটি একসময়ের ব্রিটিশ উপনিবেশ ছিল। ১৯৬৩ সালে দেশটি স্বাধীন হয় এবং ১৯৬৪ সালের জুলাই মাসে ‘সংযুক্ত তানজানিয়া ও জাঞ্জিবার প্রজাতন্ত্র’ গঠিত হয়। পরে দেশটি তানজানিয়ার সঙ্গে মিশে যায়।মালয় ফেডারেশনমালাক্কা, পেনাংসহ মালয় উপদ্বীপের অঙ্গরাষ্ট্রগুলোর সমন্বয়ে মালয় ফেডারেশন গঠিত হয়। ১৯৬৩ সালে ফেডারেশনটি মালয়েশিয়ার সঙ্গে একত্র হয়।চেকোস্লোভাকিয়াচেকোস্লোভাকিয়া একসময় অস্ট্রীয় সাম্রাজ্যের অংশ ছিল। ১৯১৮ সালে দেশটি স্বাধীনতা লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে দেশটি জার্মানির অধীনে চলে যায় এবং বিশ্বযুদ্ধ শেষে পুনরায় স্বাধীনতা ফিরে পায়। সর্বশেষ ১ জানুয়ারি, ১৯৯৩ সালে চেকোস্লোভাকিয়া ভেঙে ‘চেক’ ও ‘স্লোভাকিয়া’ নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।সোভিয়েত ইউনিয়নপূর্ব ইউরোপ এবং উত্তর এশিয়ার বিস্তীর্ণ ভূখণ্ডজুড়ে ছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া)। মহান লেনিনের নেতৃত্বে ১৯১৭ সালে রুশ বিপ্লব সংঘটিত হয় এবং দীর্ঘ জার শাসনের অবসান ঘটে। ২১ ডিসেম্বর, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি ঘোষণা করা হয় এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। বর্তমানে দেশটির সরকারি নাম ‘রুশ ফেডারেশন’।গোল্ড কোস্টআফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলের দেশ ঘানা অতীতে গোল্ড কোস্ট নামে পরিচিত ছিল। ১৯৫৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে দেশটি নাম পরিবর্তন করে।পর্তুগিজ ম্যাকাওচীনের ক্যানটন নদীর মুখে ম্যাকাও দ্বীপটি অবস্থিত। ম্যাকাও এশিয়া মহাদেশে ইউরোপের সবচেয়ে প্রাচীন ও সর্বশেষ উপনিবেশ। ৪৪২ বছর পর্তুগালের অধীনে থাকা ম্যাকাও দ্বীপটি ১৯ ডিসেম্বর, ১৯৯৯ সালে চীনের কাছে হস্তান্তর করা হয়।বিচুয়ানাল্যান্ডকালাহারি মালভূমির দেশ বতসোয়ানা অতীতে বিচুয়ানাল্যান্ড নামে পরিচিত ছিল। ৩০ সেপ্টেম্বর, ১৯৬৬ সালে আফ্রিকার এ দেশটি গ্রেট ব্রিটেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে বতসোয়ানা নামে আত্মপ্রকাশ করে।