হারিয়ে গেল ঋষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যস্ত ভীষণ তুমি এখন তাই না?
পুঁইমাচাটি ভরল কি না
রঙিন রাঙা ফলে
কিন্তু এখন চোখ লাগে না তোমার?
ধানে ধানে ভরল কি না জমি
এ কথাই কি ভাবছ বসে
অতীতকালের ঋষি?
এই তো সেদিন হাত বাড়ালে
বেলগাছেরই ডালে!
বেল ফুল কি হারিয়ে গেল কালে?
সৃষ্টিগুলো এখন কেবল গুটি বাঁধে
মিষ্টি মোচায়, তাই না?
 বরিশাল