হারুকি মুরাকামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক ও অনুবাদক হারুকি মুরাকামির জন্ম ১৯৪৯ সালে জাপানে। তাঁর লেখা উপন্যাস ও প্রবন্ধ সমানভাবে পাঠক-সমালোচক মহলে প্রশংসিত। পোস্ট মডার্ন সাহিত্যের গুরুত্বপূর্ণ একজন লেখক। কাফকা অন দ্য শোর গ্রন্থের জন্য ২০০৬ সালে চেক প্রজাতন্ত্রের ফ্রানজ কাফকা বিজয়ী ৬ষ্ঠ লেখক। শৈশবেই দারুণভাবে অনুরুক্ত হয়ে পড়েন পশ্চিমা সংস্কৃতির প্রতি, বিশেষ করে পশ্চিমা সংগীত ও সাহিত্যে। তাঁর পশ্চিমা সাহিত্যঘেঁষা লেখনির কারণে সহজেই তাঁকে জাপানি লেখকদের থেকে পৃথক করা যায়। প্রথম কাজ পান রেকর্ড স্টোরে (তাঁর বিখ্যাত নরওয়েজিয়ান উড উপন্যাসের নায়কও রেকর্ড স্টোরে কাজ করতেন।) পড়াশোনা শেষ করেই স্ত্রীর সঙ্গে কফি হাউস খুলে বসেন। ১৯৭৪ থেকে ১৯৮১ সাল পর্যন্ত এই কফি বার চালু ছিল। মুরাকামি পড়াশোনা করেন নাট্যকলার ওপর। ২০০৯ সালে জেরুজালেম পুরস্কার লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস হলো কাফকা অন্য দ্য শোর, নরওয়েজিয়ান উড, দি উইন্ড-আপ বার্ড ক্রনিকল, আফটার ডার্ক প্রভৃতি।