এ বি এম মূসা, সাংবাদিক। ছাত্রজীবনে এক ধরনের ভালোবাসা থেকে সাংবাদিকতা শুরু হয়েছিল, পরে এটাকে পেশা হিসেবে গ্রহণ করেন। সাংবাদিকতায় অভিজ্ঞতা ৬০ বছরের ওপরে। ১৯৯৯ সালে পেয়েছেন একুশে পদক।যত পড়ি তত ভালো লাগেবই তো কত ধরনেরই পড়ি। ইংরেজি সাহিত্যের কথা বললে বলতেই হবে শেক্সপিয়রের কথা। বাংলা সাহিত্য মানে বঙ্কিম আর রবীন্দ্রনাথ। ভালো লাগে জীবনানন্দ আর শামসুর রাহমানের কবিতা। বর্তমানে নতুন কিছু লেখকের লেখা পড়ছি। মোহাম্মাদ লুৎ ফুর রহমানের ‘পরম্পরা’—যেখানে বিচ্ছিন্ন এক ছোট পরিবার, দেশভাগ ও স্বাধীনতাযুদ্ধের বিষয় হয়ে এসেছে। তবে কোনো কিছু পড়ার না থাকলে রবীন্দ্রনাথের কবিতা নিয়ে বসি। যত পড়ি তত ভালো লাগে।সুর আর বাণীর জাদুতে রবীন্দ্রনাথ সেরাগান তো মনের খোরাক জোগায়। গান মানেই রবীন্দ্রসংগীত প্রথমে থাকবে। রবীন্দ্রনাথের গানের সুর আর বাণী মোহিত করে। রবীন্দ্রনাথের গানের কথায় অনেক সময় নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাই। তবে নজরুলের দেশাত্মবোধক উত্তাল গান আমাকে ছুঁয়ে যায়।পুরোনো দিনের বাংলা ছবি ভালো লাগে মেহেরজান দেখার ব্যাপারে কৌতূহল ছিল। দেখা হয়নি। পুরোনো দিনের বাংলা ছবি ভালো লাগে। উত্তম-সুচিত্রা অভিনীত ছবিগুলো ভালো লাগে। সামাজিক পটভূমিতে বানানো দেশি বাংলা সিনেমা হলেও দেখি। সম্প্রতি অমিতাভ বচ্চন অভিনীত হিন্দি বাগবান ও ভূতনাথ ছবি দুটি ভালো লেগেছে।অন্যের তোলা ছবিপ্রদর্শনী ভালো লাগে। চিত্রশিল্পের প্রদর্শনীতে তেমন একটা যাওয়া হয় না। তবে আলোকচিত্রের প্রদর্শনী হলে না গিয়ে পারি না। নিজের যেমন ছবি তুলতে ভালো লাগে, তেমনি অন্যের তোলা ছবি দেখতে ভালো লাগে।ঝবিনের সঙ্গে গেথে আছেআড্ডা না দিলে তো চলে না। আমার জীবনের সঙ্গে আড্ডা গেথে আছে। আড্ডা কাজের অনুষঙ্গ। যেকোনো বয়সের মানুষের সঙ্গেই আড্ডা জমে আমার। যে কারণে পেশাগত কারণে সমপেশার মানুষের সঙ্গে যেমন আড্ডা হয়, তেমনি এই প্রজন্মের সঙ্গেও আড্ডা হয়। হালচালের খবর দেয় নতুন প্রজন্ম। পরিবারের আড্ডাগুলোও দারুণ জম্পেশ হয়।সাক্ষাৎ কার গ্রহণ: শারমিন নাহার