হাসনাত আবদুল হাইয়ের বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসনাত আবদুল হাই
হাসনাত আবদুল হাই

ধানমন্ডির বেঙ্গল বইয়ে আজ হাসনাত আবদুল হাইয়ের বইমেলায় প্রকাশিত বই শিল্পকলার নান্দনিকতার প্রকাশনা অনুষ্ঠান। ‘সাম্প্রতিক বইয়ে দৃষ্টিপাত: আলাপে–বিস্তারে’ শিরোনামে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। আর আলোচনা করবেন শিল্প–লেখক নজরুল ইসলাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রশিদ আসকারী।

বলা ভালো, লেখক ও শিল্পসমালোচক হিসেবে হাসনাত আবদুল হাইয়ের খ্যাতি রয়েছে। তাঁর শিল্পকলার নান্দনিকতা বইটির প্রকাশক আগামী প্রকাশনী। এখানে তিনি শিল্পকলার সূচনাপর্ব থেকে এর বিভিন্ন পর্যায়ের প্রেক্ষাপট এবং নান্দনিকতার ওপর আলোকপাত করেছেন।

গ্রন্থনা: মারুফ ইসলাম