হাসি আর কান্না যমজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল হোসেন, কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে পড়াশোনা করেছেন। কর্মজীবনের শুরু কর কর্মকর্তা হিসেবে। প্রকাশিত বইয়ের সংখ্যা ৩০। প্রথম কবিতার বই নব বসন্ত। একুশে পদক, বাংলা একাডেমী পদকসহ পেয়েছেন অসংখ্য পুরস্কার।স্প্যানিশ কবিতাদৃষ্টি সমস্যায় এখন পড়াশোনা করাই হয় না। তবে দৈনিক পত্রিকা না পড়লে চলেই না। সর্বশেষ পড়েছি স্প্যানিশ কবিতা। পড়েছি নোবেল বিজয়ী লেখক ওরহান পামুকের একটা বই। আর নিজের লেখা কবিতা তো পড়াই হয়।মানবতার গানরবীন্দ্রনাথের গানের সুরের মাদকতায় মোহিত হই। আর নজরুলের গানের কথায় আছে উজ্জীবনী শক্তি। তবে লালনের মানবতার গান খুব বেশি ভালো লাগে। লালন যেন ভেতর থেকেই মানুষের জয়গান গায়, যা শ্রোতাকে ভাবায়।সমমনাদের নিয়ে আড্ডাকিশোর বয়সে যখন প্রথম কবিতার বই প্রকাশিত হয়, তখন থেকেই এমন মানুষের সঙ্গে আড্ডা দিতাম, যারা কোনো না কোনোভাবে শিল্পসংস্কৃতির সঙ্গে জড়িত। তবু ছাত্রজীবনের আড্ডা রসটা যেন একেবারেই আলাদা। তবে বাড়িতে মাঝেমধ্যে বয়সে অনুজ কিংবা সমবয়সীরা এলে আড্ডা হয়। এখন শারীরিক অসুস্থতা কিংবা সমসাময়িক বিষয়ই ঘুরেফিরে আড্ডার কেন্দ্রে চলে আসে।লেখার শুরু আর শেষলেখালেখির শুরুটা ছাত্রাবস্থা থেকে। নব বসন্ত কবিতার বই যেন বসন্তের উন্মাদনায় ভাসিয়ে নিয়ে গেল। তবে এখানেই শেষ নয়, আছে আত্মজীবনীমূলক উপন্যাস আমার এই ছোট ভুবন। সর্বশেষ কবিতা ‘যমজ’। জীবনে হাসি আর কান্না যেমন একে অপরের পরিপূরক, যমজ যেমন একসঙ্গে ভ্রূণ থেকে সৃষ্টি; কান্না আর হাসিও তেমনি। নচেৎ জীবন হয়ে যেত স্থবির। আর প্রকাশিত শেষ বই যাবার আগে। সময় যে ঘনিয়ে আসছে। তাই জীবনসায়াহ্নে লিখলাম যাবার আগে।ক্রিকেট নিয়ে সারা বেলাজীবনে যত খেলা দেখেছি, তার মাঝে সবচেয়ে আনন্দদায়ক খেলা মনে হয়েছে ক্রিকেটকে। দৃষ্টি সমস্যায় দেখতে কিছুটা সমস্যা হয়। তবে প্রিয় দলের খেলা থাকলে কখনোই বাদ যায় না। প্রিয় খেলোয়াড় বললে প্রথমেই চলে আসে ভারতীয় ক্রিকেটার মুশতাক আলী। পুরোনো খেলোয়াড়দের বাইরে বর্তমান সময়ের প্রিয় খেলোয়াড়দের তালিকায় আছে বীরেন্দর শেবাগ। তবে বাংলাদেশের ক্রিকেটাররাও ভালো খেলছে। সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার