প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হে মহাজীবন,তোমাকে দিলাম তেপান্তরের ধু ধু করা মাঠআমার মনের মেঘলা আকাশ,ছেঁড়াখোঁড়া এই পুরোনো হূদয়—একলা ঘরের নির্জনতাচেয়ে চেয়ে শুধু বৃষ্টি দেখার দুঃখ বিলাসফিরে আসা সেই কিশোর বেলার নেচে নেচে ওঠা স্মৃতি বিধুরতা!চলমান এই জীবনযুদ্ধে প্রতিদিনকার হাসি-কান্নার ওপারেই তুমি দাঁড়িয়ে আছো—আলোকোজ্জ্বল তোমার পৃথিবী,নবীন সূর্য ওঠে প্রতিদিনতরুণ স্বপ্ন চোখের পাতায় দীপ্ত সজল শিশির বিন্দু!পোড় খাওয়া এই শুকনো ঘাসের প্রান্তর জুড়ে নতুন করে জ্বালাতে আগুন, এসেছ আজ এই বন্ধুর পথেকী দেব তোমায়, ভর সন্ধ্যায় নিভু নিভু এই মাটির প্রদীপ?এইটুকু আজ তোমারই বন্ধুআমার বিকেল সন্ধ্যারাত্রিএ জগৎটাকে ছেড়ে চলে যাওয়া—পারবে বন্ধু নিতে এই ভারহূদয়ে তোমার...?