হেমন্তগোধূলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেমন্তের ছায়া ক্রমশ দীর্ঘায়িত হয়।সর্ষে খেতের এলানো হলুদএখন কিছুটা ক্ষয়।লালপেড়ে নীলশাড়ি কিশোরীর ছুটে চলাছাগশিশু কোলেআলপথ বেয়ে গৃহমুখী।আকাশের সবুজ সীমানায় পাখিদেরওড়াউড়ি। কোলাহলে ক্লান্ত।ঘরে ফেরা।মধুফুলের গুঞ্জন আবছা আঁধারেঅপস্রিয়মাণ।সোনালি জলে ভেসে আসেঅনেক দিনের খণ্ডিত ছবিইমনের বেদনাবিধুর তান।নীশিথ যাম।মৃদুলণ্ঠন দোলে, আড়কাঠি ঘিরেস্রোতধ্বনি যেখানে জায়মান।শ্রাবণের রুপালি ধারায় ছায়াছায়াজলযান টাবুরে।ভাতের গন্ধে ভেসে আসা কাঁথামুড়ি ওম।নদীজলে নাওয়া আর ভাটিগাঙে গানপ্রতিধ্বনি নিয়ে ফেরে ওপারের গ্রাম।উজান নদীতে জাহাজের ভোঁ দ্বিপ্রহরে—চিলের ক্লান্তডাক কর্ণকুহরে।সেইদিনআজও অমলিন।নিশিভোরে সোনালি মাঠেরঙের গভীরে স্নান!বর্ণিল দিন-রাত উদ্দাম উচ্ছলআনন্দ প্রপাতে মেলে সব কোলাহল।জলকণা করে নির্মাণ রঙের দেয়াল—জীবনের কী বিপুল সাজ,প্রস্ফুটিত হেমন্তগোধূলিতেফিরে দেখি আজ।