১০ হাজার বছরের চিত্রকলা
কোল্ডস্ট্রিম সমাধি-প্রস্তর, অজ্ঞাতনামা শিল্পীখ্রিষ্টপূর্ব ৬০০০, দক্ষিণাঞ্চলের দক্ষিণ আফ্রিকা(খনিজ পাথরের ওপর রং দিয়ে আঁকানো)এই চিত্রিত শিলাখণ্ডে তিনটি মূর্তি আঁকা হয়েছে কালো, সাদা আর লাল রং দিয়ে। এই শিল্পকর্মটি দক্ষিণ আফ্রিকার শিকারিদের আঁকা স্যান রক আর্টের সঙ্গে অনুরূপ। এসব চিত্রকর্মের প্রচলন কয়েক হাজার বছর ধরেই ছিল। উনিশ শতকেও এ রকম চিত্রকর্মের চর্চা ছিল। সুনির্দিষ্ট রীতি অনুসরণ করে এসব চিত্র আঁকা হতো। ছবিতে অঙ্কিত মূর্তির পেছন দিক এবং মাথার ওপরের অংশে লাল রং দিয়ে আঁকা। মুখ আঁকা হয়েছে সাদা রং দিয়ে। লাল রঙে আঁকা দেহের মূল অংশটি (কবন্ধ) তুলনামূলকভাবে বড়, অঙ্গপ্রত্যঙ্গগুলো ছোট। সংযোগের স্থানগুলো যেন চিমটা দিয়ে আটকানো। সে কারণে হাত-পায়ের গঠনে একটা পোকামাকড়ের ভাব এসেছে। মুখের ওপর ডানদিকে অঙ্কিত অনুভূমিক রেখাগুলো সম্ভবত নির্দেশ করে, মূর্তিটি একজন ওঝার। সান রক আর্টের ব্যাখ্যা খাটে—এ রকম সাইটেও এমন রীতি দেখা গেছে। কেন্দ্রীয় মূর্তিটি সম্ভবত চিত্র উৎপাদনের জন্য পালক ও প্যালেটের ব্যবহার নিশ্চিত করে। তাই, এই চিত্রটিই সম্ভবত কোনো শিল্পীর আঁকা মানবচিত্রের প্রথম নিদর্শন।অন্তিম প্রস্তর যুগের (৪০,০০০-৬,০০০ খ্রিষ্টপূর্ব) এই শিলাখণ্ডটি পাওয়া গিয়েছিল ১৯১১ সালে কোল্ডস্ট্রিম গুহায়, দক্ষিণাঞ্চলের দক্ষিণ আফ্রিকায়। সে সময়ের উৎখননের মান খুব ভালো ছিল না। বিদ্যমান নথিপত্রও এত পর্যাপ্ত ছিল না, যাতে করে নিশ্চিতভাবে বলা যায়, এই শিলাখণ্ডটি সমাধিকালের কি না (সে ক্ষেত্রে একে অন্তিম প্রস্তর যুগের বলে ধরতে হবে)। না কি এটাকে দৈবাতের সঙ্গে যুক্ত করে দেখতে হবে (তা হলে এর সময়কাল অনেক কমে আসবে)। অনুবাদ: পবন চক্রবর্তী