১৬১৮ সাল, ভারতবর্ষদ্য ডাইং ইনায়েত খান একটি অসামান্য পোর্ট্রেট। এটি আঁঁকা হয়েছিল একজন মুঘল সভাসদকে নিয়ে, যিনি মদ আর আফিমে ভয়ানক আসক্ত হয়ে পড়ে ছিলেন। মুঘল সম্রাট জাহাঙ্গীর (রাজত্বকাল ১৬০৫-১৬২৭) এই মৃত্যুপথযাত্রী ব্যক্তির অতিশয় ঘনিষ্ঠ ছিলেন। জাহাঙ্গীর রাজবৈদ্যকে আদেশ দিয়েছিলেন এই মানুষটিকে যেকোনো প্রকারে হোক সুস্থ করে তুলতে, আর নিজের খাস চিত্রকরকে বলেছিলেন তাঁর অবিকল রূপ চিত্রে ফুটিয়ে তুলতে। পিতা আকবরের মতোই জাহাঙ্গীর বিশেষ অনুরক্ত ছিলেন চিত্রকলার মুঘল ঐতিহ্যের ওপর। এই অনুরক্তির বশেই তিনি ষোড়শ শতকে সম্রাট হুমায়ুন প্রতিষ্ঠিত চিত্রকলার ঐতিহ্যটির রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অংশ হিসেবে এলাহাবাদ এবং আগ্রা শহরে আনুষ্ঠানিক কর্মশালার আয়োজন করেছিলেন। জাহাঙ্গীরের প্রভাবেই তখনকাল শিল্পীরা এতকালের রপ্ত করা রিপ্রেজেন্টেশনের রীতি পরিত্যাগ করে রিয়েলিস্টিক ধারার প্রতি অনুপ্রাণিত হন। ফলে নিখুঁতভাবে চেহারা ও চারিত্র্যবৈশিষ্ট্য ফুটিয়ে তোলার প্রচলন শুরু হয়। ইনায়েত খানের এই দারুণ পোর্ট্রেটটি শিল্পী গোবর্ধনের (শতেরো শতকের প্রথম ভাগ) আঁকা বলে প্রচারিত হয়েছে। অবশ্য মৃত্যুপথযাত্রী এই ব্যক্তির একই রকম স্টাডি করেছেন তাঁরই সমকালীন আরেকজন শিল্পী। তাঁর নাম হাশিম। হাশিম যে ছবিটা এঁকেছিলেন সেটা অসম্পূর্ণ হলেও সেখানে ফুটে ওঠা হাড়-জিরজিরে মানুষটি দর্শকমনে গভীর আবেগ সঞ্চারিত করতে পারে। অনুবাদ: পবন চক্রবর্তী