১৯৪২-এ লেখা কবিতা
কোনো কাব্যরসিক বন্ধুর প্রতিআমাকে বোলো না বন্ধু আর শুদ্ধ কবিতা লিখতে।বয়ঃসন্ধি-সমাগতা খুঁতখুঁতে কোনো কুমারীরভয় ভাঙানো অথবা বদরাগী বিষণ্ন বৃদ্ধেরনিরামিষ রিরংসা মেটাতে আজ আর সাধ নেই।সাধ নেই সময়ের ঘোলা জলে সাদা পাল তুলেভেসে যেতে সেই দেশে যে দেশকে রাঙাপুর বলে,মড়ি ছেড়ে ওঠা কোনো শকুনের মতো পাখা মেলেউড়ে যাব অলকায় দুপুরের কাঁচা সোনা রোদে,কবিত্বের সেই বড়াই সাজে না আমার। ভালো তাইলাগে না এখন আর মসৃণ শব্দের খেলা শুধু।কথায় ভেজে না চিঁড়ে—ধনমান-প্রেম নয়, নয়,চেয়েছি তো ডালভাত আর একটু আশ্রয়।সোনায় বাঁকানো ঘাড় সোজা যদি না হয় হোক,মই পড়ে পড়ে যার পাকা ধানে তার লাঙলে কাস্তেতেধার দিতে ক্ষয়ে যদি যায় যাক কলমের শাণ,আমরা না হয় বাঁধি বাসা, আগামীরা গাবে গান।১৯৪২অহিংস দেশের লোক। বিশ্বব্যাপী আজন সমরেশান্তির ললিত বাণী পরম নিশ্চিন্তে ফেরি করে।গহ্বরে, প্রাকার ভিতে পড়পড় প্রাসাদের দেশেধ্রুবমৃত্যু জনগণ মরমর গুজবে শঙ্কায়স্বদেশি শিল্পীর জন্যে বনেদির শোকে যায় ভেসেপোড়ানো মাটির দিনে দেশনেতা অশ্রুর বন্যায়।সন্ধ্যায় আকাশ লাল। রক্তশোষা দীর্ঘ দিনশেষেনিঃশব্দে ব্যারাকে ফেরে ক্লান্ত মজদুর, দুর্গ ঘেঁষেঝাঁকে ঝাঁকে ঝোড়ো কাক। উদারনৈতিক মহাবীরজাল বোনে জাল ছেড়ে ধর্ম, সত্য, অহিংসা, খাদির,অন্যদিকে রাজনীতি মসজিদ থেকে মুয়াজ্জিনডাক ছাড়ে—কী করে যে কাটে আমাদের দিন।আর ভাবি দূরপ্রাচ্যে নিঃসঙ্গ নিরস্ত্র নগ্ন চীনমৃত্যুকে পরায় মালা সহজ জীবনসঙ্গিনীর।