প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন লেখিকা জ্যাকুলিন সুসানের (১৯১৮-১৯৭৪) উপন্যাস ভ্যালি অব দ্য ডলস প্রকাশের ৫০ বছর পূর্তি হয়েছে এবার।
১৯৬৬ সালে উপন্যাসটির প্রথম সংস্করণ বিক্রি হয় হু হু করে, যা রাতারাতি তাঁকে খ্যাতি এনে দেয়। তারপর একের পর এক সংস্করণ চলতেই থাকে। ইতিমধ্যে ৩ কোটি ১০ লাখ কপি বিক্রি হয়েছে। তরুণ প্রজন্মের পাঠকদের কাছেও উপন্যাসটির আবেদন ফুরিয়ে যায়নি। সর্বকালের বেস্ট সেলার বইগুলোর এটি একটি। এতে বিশেষ করে নারীর দৃষ্টিভঙ্গি থেকে তিন তরুণীর চরিত্র আঁকা হয়েছে, যাঁদের রয়েছে খ্যাতির প্রতি দুরন্ত বাসনা। আছে উন্মাতাল জীবনাচার, মাদক সেবন, উন্মত্ত যৌনতা, উচ্চাকাঙ্ক্ষা, ফ্যাশন সবই। ১৯৬৭ সালে একই নামে চলচ্চিত্র নির্মাণ করা হয়। তা-ও ব্যাপক জনপ্রিয়তা পায়। সূত্র: বিবিসি