ট্রাম্পের প্রতিশোধের আগুনে এবার কারা পুড়তে যাচ্ছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের মানুষের জন্যও এটি ছিল এক স্বস্তির বিজয়। বিগত দুটি বিশৃঙ্খল বছর ধরে ডোনাল্ড ট্রাম্পের হাতে যে দেশগুলোর মানুষ কষ্ট, ক্ষতি আর নির্মম অপমান সহ্য করেছে, তারা আজ একটি গৌরবময় ও যৌথ মুক্তির মুহূর্ত উদ্যাপন করছে।

স্বৈরাচারী শাসক হিসেবে ট্রাম্প হয়তো এখনো তাঁর আলোঝলমলে হোয়াইট হাউসের আস্তানাতেই ওত পেতে আছেন; দূর-ডানপন্থী কর্তৃত্ববাদ এখনো অনেক দেশের ওপর কালো ছায়া ফেলে রেখেছে।

কিন্তু সবচেয়ে ধ্বংসাত্মক এই প্রেসিডেন্টের ক্ষমতা আজ চূর্ণ-বিচূর্ণ, তাঁর ক্ষতিকর জাদুকরি প্রভাবও ভেঙে পড়েছে। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোটারদের জয়ের এই জয়ধ্বনি ছিল গণতান্ত্রিক প্রতিরোধের এক হুংকার।  

ইরানিদের জন্য ট্রাম্পের এই নির্বাচনী পরাজয় হয়তো এক নতুন আশার সঞ্চার করেছে যে ইরানের বিরুদ্ধে এই ধ্বংসাত্মক যুদ্ধ হয়তো শিগগিরই থামবে। ইসরায়েলের অনেকেও বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান সমর্থককে এভাবে অপদস্থ হতে দেখে খুশি হবেন। ইউক্রেনীয়রা আশা করতে পারেন, ডেমোক্রেট–নিয়ন্ত্রিত কংগ্রেস হয়তোবা এবার রাশিয়ার প্রতি প্রেমের লাগাম টানবে।  

আরও পড়ুন
আরও পড়ুন

এটা স্পষ্ট যে ট্রাম্প এখন ঘরে ও বাইরে ভীষণ দুর্বল হয়ে পড়েছেন। তাঁর আজগুবি অস্বীকার আর দায় চাপানোর হীন চেষ্টা সত্ত্বেও, ডেমোক্র্যাটদের এই বিশাল সাফল্য মূলত ট্রাম্পের বিরুদ্ধে একটি স্পষ্ট ব্যক্তিগত প্রত্যাখ্যান।

যুক্তরাষ্ট্রের বাইরের বন্ধু ও মিত্ররাষ্ট্রগুলোর কাছে, তেমনি অনেক আমেরিকানের কাছেও, ২০২৪ সাল থেকে ট্রাম্পকে ঘিরে থাকা ভীতি ও তাঁর ‘অজেয়’ থাকার যে আভা তৈরি হয়েছিল, তা অবশেষে ধূলিসাৎ হয়ে গেছে।

কিন্তু ট্রাম্পের এই খর্বিত ‘লেম ডাক’ অবস্থা এবং মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে না থাকার হতাশা পুরোনো উত্তেজনাকে আবার উসকে দিতে পারে এবং নতুন বিস্ফোরণ ঘটাতে পারে। চুক্তির কথা যতই বলুন না কেন, ট্রাম্প খুব কমই আপস করেন। বাধা পেলে তিনি রেগে যান, একগুঁয়েমি বাড়িয়ে দেন এবং আক্রমণাত্মক হয়ে ওঠেন।

আর এ কারণেই ইরানিদের এই উদ্যাপন হয়তো ভুল প্রমাণিত হতে পারে। নেতানিয়াহুর প্ররোচনায় (তিনি যত দিন ক্ষমতায় আছেন), ট্রাম্প তাঁরই দলের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মতো সংযমী রিপাবলিকানদের উপেক্ষা করে যুদ্ধ আবার শুরু বা প্রসারিত করতে পারেন। যেহেতু তেহরানের তৈরিকৃত মধ্যপ্রাচ্যের তেলসংকটের কারণে আমেরিকান ভোটাররা তাঁর প্রতি বীতশ্রদ্ধ হয়েছে, তিনি এর প্রতিশোধ নিতে চাইতে পারেন।  

ট্রাম্পের এই খর্বিত ‘লেম ডাক’ অবস্থা এবং মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে না থাকার হতাশা পুরোনো উত্তেজনাকে আবার উসকে দিতে পারে এবং নতুন বিস্ফোরণ ঘটাতে পারে। চুক্তির কথা যতই বলুন না কেন, ট্রাম্প খুব কমই আপস করেন। বাধা পেলে তিনি রেগে যান, একগুঁয়েমি বাড়িয়ে দেন এবং আক্রমণাত্মক হয়ে ওঠেন।

ইরানের পরমাণুসংক্রান্ত বছরের পর বছর ধরে চলা অচলাবস্থার সমাধান করা ট্রাম্পের ঐতিহাসিক উত্তরাধিকারের একটি মূল বিষয়, যিনি ইতিহাসে নিজের অবস্থান নিয়ে ক্রমেই আচ্ছন্ন হয়ে পড়েছেন। তাঁর আরেকটি ইস্যু হলো রাশিয়া। যুদ্ধাপরাধী পুতিনকে পুরস্কৃত করতে এবং আক্রান্ত হওয়ার অপরাধে ইউক্রেনকে শাস্তি দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন।

ট্রাম্প এই সংঘাতকে মস্কোর সঙ্গে স্বাভাবিক সম্পর্ক এবং লাভজনক দ্বিপক্ষীয় জ্বালানি, বিনিয়োগ ও বাণিজ্যচুক্তির পথে বাধা হিসেবে দেখেন। চীনের কৌশলগত সুবিধা কমিয়ে দিতে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করার মাধ্যমে একটি ‘রিভার্স নিক্সন’ নীতি প্রয়োগের অস্পষ্ট ধারণা তিনি লালন করেন।

তিনি একটি নোবেল শান্তি পুরস্কারও চান। কিন্তু ইউক্রেনের অবরুদ্ধ মানুষের জন্য যুদ্ধ শেষ করা ট্রাম্পের উদ্দেশ্য নয়। হাজার হাজার বেসামরিক মানুষের জন্য তাঁর কোনো মাথাব্যথা নেই।

আশ্চর্য হলেও সত্য, ট্রাম্পের এই দুর্বলতাই কিন্তু যুদ্ধবিরতিকে ত্বরান্বিত করতে পারে। পুতিন যুদ্ধক্ষেত্রের ব্যর্থতা এবং গভীর অর্থনৈতিক সমস্যায় জর্জরিত হয়ে জানেন যে নিজের মুখ রক্ষার সেরা সুযোগ হলো ট্রাম্প ক্ষমতায় থাকা অবস্থাতেই কোনো চুক্তিতে পৌঁছে যাওয়া। ঠিক এখানেই ইউক্রেন এবং তার মিত্রদের জন্য বিরাট বিপদ লুকিয়ে আছে।

মধ্যবর্তী নির্বাচনে হেরে গিয়েছেন ট্রাম্প
ছবি: এফপি

ট্রাম্পের অনভিজ্ঞ মধ্যস্থতাকারীরা কিয়েভের সার্বভৌম অধিকার এবং ইউরোপের সার্বিক নিরাপত্তাকে সম্পূর্ণ উপেক্ষা করে তাদের কাছ থেকে ভূখণ্ড ও অন্যান্য সুবিধা আদায়ের চাপ দ্বিগুণ করতে পারে। নিজের শর্তে কিয়েভকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য ট্রাম্প হয়তো অস্ত্র ও গোয়েন্দা সহায়তা বন্ধের নীতিতে আরও কঠোর হতে পারেন।

কংগ্রেসের বাইরে স্বাধীনভাবে মার্কিন প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি চালনায় ট্রাম্প এখনো বিশাল ক্ষমতার অধিকারী। তবে জানুয়ারিতে ডেমোক্র্যাটরা উভয় কক্ষের দায়িত্ব নেওয়ার পর, ট্রাম্প এবং তাঁর শীর্ষ কর্মকর্তারা নির্বাহী পদক্ষেপ, বাজেট, সম্ভাব্য দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে তীব্র জবাবদিহির মুখোমুখি হবেন।

এর প্রথম রাজনৈতিক শিকার হতে পারেন তাঁর প্রিয় চাটুকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। কিছু ডেমোক্র্যাটের দাবি অনুযায়ী ট্রাম্প যদি আবার অভিশংসিত হন, তবে আন্তর্জাতিক উত্তরাধিকার নিয়ে ভাবার সময় তাঁর খুব কমই থাকবে।

২০২৮ সালের আগে অধিকাংশ মার্কিন নীতিতে দৃশ্যমান কোনো বড় পরিবর্তন আসবে না। ইসরায়েলে যে নতুন সরকারই আসুক না কেন, ওয়াশিংটনের কমবেশি সমর্থনে তারা গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মৌলিক অধিকার খর্ব করতেই থাকবে।

আরও পড়ুন
আরও পড়ুন

ইউরোপ ও কানাডার সঙ্গে শুল্কযুদ্ধ কমিয়ে ট্রাম্প সম্পর্ক কিছুটা নমনীয় করতে পারেন। অথবা তিনি ন্যাটোর যৌথ ইউরোপীয় প্রতিরক্ষাব্যবস্থা ত্যাগ করার পুরোনো হুমকি বাস্তবায়ন করতে পারেন। ভেনেজুয়েলার মতো কিউবাতেও জোর করে সরকার পরিবর্তনের চেষ্টা করার ঝুঁকিপূর্ণ পদক্ষেপ তিনি নিতে পারেন।

এদিকে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ট্রাম্পকে বেশ ভালোভাবেই টেক্কা দিয়ে চলবেন। পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের জন্য জরুরি চুক্তিগুলোর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না; হোয়াইট হাউসের জলবায়ু জরুরি অবস্থা অস্বীকারের প্রবণতাও থামছে না।

তবে ইতিবাচক দিক হলো, ডেমোক্র্যাটরা একবার বাজেটের ওপর নিয়ন্ত্রণ পেয়ে গেলে তারা দ্রুততম সময়ে বৈদেশিক সাহায্য বাজেট পুরোপুরি পুনর্বহাল করতে পারবে এবং তাদের তা করাও উচিত।

বৈশ্বিক মুক্তির এই অনিশ্চিত মুহূর্তে ট্রাম্প কি নিজেকে শুধরে নিতে পারবেন? আমরা ভাবতে পারি, স্পষ্ট জাতীয় অনাস্থা এবং আমেরিকান গণতন্ত্রের শক্তিশালী পুনর্ব্যক্তিতে ধাক্কা খেয়ে তিনি নিজের ভুলগুলোর প্রায়শ্চিত্ত করবেন।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে একটি ভবন ধসে পড়ার পর ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ বের করে আনা হচ্ছে। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে সারা বছর সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনা হলেও কোনো সুখবর পাওয়া যায়নি। ১ ফেব্রুয়ারি ২০২৫, পলটাভা
ছবি: রয়টার্স

কিন্তু জীবনের এই শেষ পর্যায়ে এসে ট্রাম্পের এই রূপান্তর অসম্ভব বললেই চলে। ৮০ বছর বয়সে এসে নিজের অভ্যাসে আটকে থাকা, নতুন কিছুই না শেখা, কারও কথা না শোনা, মানসিক ভারসাম্য হারানোর দিকে পা বাড়ানো, কুরুচিপূর্ণ ও বর্ণবাদী দৃষ্টিভঙ্গিকে আঁকড়ে ধরে রাখা ‘হতাশ ট্রাম্প’-এর পক্ষে পরিবর্তন আসা অসম্ভব।

সামনে হয়তো আরও দুই বছর প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার, অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, অহংকারপূর্ণ পররাষ্ট্রনীতি, ক্ষতিকারক অর্থনৈতিক মারামারি এবং সাগরের ওপারে সামরিক দুঃসাহসিকতা দেখতে হবে।

তবু তাঁর বিরুদ্ধে সময় মোড় নিচ্ছে। হাঙ্গেরি, সার্বিয়া, ব্রাজিল এবং এখন যুক্তরাষ্ট্রে প্রগতিশীলদের নির্বাচনী জয় বৈশ্বিক গণতন্ত্রকে নতুনভাবে চাঙা ও সজীব করেছে।

এরপর স্পেন, তারপর ২০২৭ সালে ফ্রান্স। যে উগ্র-ডানপন্থী, অতি-জাতীয়তাবাদী পপুলিস্টরা বিশ্বাস করত ট্রাম্প এবং মাগা অজেয়—তাদের জন্য এমন ঐতিহাসিক পরাজয় এখন এক চমৎকার সম্ভাবনায় পরিণত হয়েছে। পুরোটাই এখন ট্রাম্পকে ‘ট্রাম্প’ করার লড়াই।

  • সাইমন টিসডাল গার্ডিয়ানের একজন আন্তর্জাতিক বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক।

    দ্য গার্ডিয়ান থেকে সংক্ষেপে অনূদিত।