গণতান্ত্রিক বিশ্বের বেশির ভাগ দেশ দেখতে চায় যুক্তরাষ্ট্র যেন বিশ্বকে নেতৃত্ব দেয়। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা, সেটি অনেক ঝুঁকি তৈরি করছে। বৈশ্বিক নেতৃত্ব দেওয়ার পথে যে সমস্যা তৈরি হয়েছে, সেটির উদ্ভব যুক্তরাষ্ট্রেই। অতি-দলনির্ভর রাজনীতি এবং গভীর মেরুকরণ আমেরিকার গণতন্ত্র ক্ষয় করছে। এ সমস্যা বিদেশে দেশটির দীর্ঘমেয়াদি উদ্দেশ্য সাধনের পথে বিস্তর বাধা হয়ে দাঁড়িয়েছে। ২০২১ সালের এক জরিপ অনুযায়ী, রিপাবলিকানরা যেখানে চীন নিয়ে উদ্বিগ্ন, ডেমোক্র্যাটদের উদ্বেগ সেখানে রাশিয়াকে নিয়ে।
বিষয়টির ব্যাখ্যায় প্রশ্ন করা যেতে পারে, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন কেন ‘দুর্বৃত্ত’ রাশিয়াকে নিজেদের সমকক্ষ প্রতিযোগী ভাবছেন। অথচ আমেরিকার সত্যিকারের প্রতিদ্বন্দ্বী চীন। রাশিয়ার সঙ্গে তুলনায় চীনের জনসংখ্যা ১০ গুণ বেশি, অর্থনীতিও ১০ গুণ বড় এবং সামরিক ব্যয় ৪ গুণ বেশি। চীন শুধু শক্তিশালীই নয়, যুক্তরাষ্ট্রকে হটিয়ে বিশ্বের ১ নম্বর পরাশক্তিও হতে চায়। বিপরীতে ইউক্রেনের সীমান্তে সৈন্য সমাবেশের মধ্য দিয়ে রাশিয়া প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহনীয় মাত্রার নিরাপত্তা হুমকি তৈরি করেছে।
বৈশ্বিক নেতৃত্বে যুক্তরাষ্ট্রের শক্তি দ্রুত ক্ষয়ে আসার বিষয়টি ডেমোক্র্যাটদের উপলব্ধিতে খুব কমই আসছে। দ্বিদলীয় রাজনীতিতে মার্কিন নেতারা এখনো বুঝতে অক্ষম যে শীতলযুদ্ধ-পরবর্তী এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা অনেক আগেই শেষ হয়ে গেছে। সেই সময়ে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক–সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ ছিল না। বৈশ্বিক সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের নামে ব্যয়বহুল ও অর্থহীন যুদ্ধে জড়ানোয় যুক্তরাষ্ট্রের এককেন্দ্রিক ক্ষমতা তছনছ হয়ে গেছে।
শীতলযুদ্ধে জয়ী হয়ে যুক্তরাষ্ট্র অত্যাবশ্যকীয়ভাবে এক ধাপ এগিয়ে যায়। আধিপত্য আরও ফুলিয়ে-ফাঁপিয়ে প্রদর্শন করতে রণকৌশল গ্রহণ করে। রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটোকে সম্প্রসারণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও জাপানকে পশ্চিমা শিবিরে যুক্ত করার প্রচেষ্টা নিলেও রাশিয়ার ক্ষেত্রে তেমনটি নেয়নি যুক্তরাষ্ট্র। ক্রেমলিনের সঙ্গে সম্পর্কের এ তিক্ততার ফলে রাশিয়া আবার সামরিকায়নের পথে গেছে।
১৯৯১ সালে শীতল যুদ্ধ-পরবর্তী সময়ে ইউরোপ কিংবা বিশ্বের অন্য প্রান্তে যে প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র দিয়েছিল, তার খুব সামান্যই বাস্তবায়ন করেছে। এখন ইউক্রেন রক্ষায় সরাসরি সেনা মোতায়েন না করে ইউক্রেনকে অস্ত্র ও গোলাবারুদ দেওয়ার প্রস্তাব দিয়েছে। রাশিয়ার মতো সামরিক দিক দিয়ে প্রবল ক্ষমতাধর শক্তির হাত থেকে যেটা দেশটিকে একেবারেই রক্ষা করতে পারবে না।
শীতল যুদ্ধ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র একটা মারাত্মক ভুল করে আসছে। তারা চীনের উত্থানে সহযোগিতা করেছে। নিজেরাই নিজেদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে সৃষ্টি করেছে। দুর্ভাগ্যবশত এখনো যুক্তরাষ্ট্র এ ঘটনা থেকে কিছুই শিখতে পারছে না। এর পরিবর্তে যুক্তরাষ্ট্র কম গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মনোযোগ নিবদ্ধ করে রেখেছে এবং তাতে বিপুল সম্পদ ব্যয় করেছে
শীতল যুদ্ধ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র একটা মারাত্মক ভুল করে আসছে। তারা চীনের উত্থানে সহযোগিতা করেছে। নিজেরাই নিজেদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে সৃষ্টি করেছে। দুর্ভাগ্যবশত এখনো যুক্তরাষ্ট্র এ ঘটনা থেকে কিছুই শিখতে পারছে না। এর পরিবর্তে যুক্তরাষ্ট্র কম গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মনোযোগ নিবদ্ধ করে রেখেছে এবং তাতে বিপুল সম্পদ ব্যয় করেছে। এর মধ্যে রাশিয়ার হারানো ভূমি পুনরুদ্ধারের বাসনা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও কোরীয় উপদ্বীপের দৃষ্টান্ত উল্লেখ করা যায়। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার অতি প্রয়োগের মাধ্যমে অসাবধানতাবশত চীনের বৈশ্বিক প্রভাবের ক্ষমতাকে বাড়িয়ে তুলছে।
ইরান থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র শুধু চীনকেই বিশাল মূল্যছাড়ে ইরানের তেল কেনার সুযোগই দেয়নি, দেশটির সর্বোচ্চ বিনিয়োগকারীতেও পরিণত করতে সহযোগিতা করেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা একইভাবে প্রাকৃতিক সম্পদে ধনী মিয়ানমারকে চীনের হাতে সঁপে দিয়েছে। কম্বোডিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বছর দেশটির প্রেসিডেন্ট এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি যদি চীনের ওপর এখন নির্ভরশীল না হই, তবে আর কার ওপর নির্ভরশীল হব?’
রাশিয়াও সেই একই প্রশ্ন নিজেকে করছে। দশকের পর দশক রাশিয়া চীনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলেছে। কিন্তু ২০১৪ সালে ক্রিমিয়াকে অধিভুক্ত করার পর যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে দেয়, তাতে ভ্লাদিমির পুতিন তাঁর কৌশলগত মিত্র হিসেবে চীনকে বেছে নেন।
আন্তর্জাতিক সুইফট-ব্যবস্থা থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে বাদ দেওয়ার মাধ্যমে যে বিপুল ‘অর্থনৈতিক শাস্তি’র পরিকল্পনা যুক্তরাষ্ট্র করেছে, তাতে রাশিয়ার ব্যাংকারদের চীনের দিকে ঠেলে দেওয়া হবে। এতে চীন বিপুল মুনাফা করার সুযোগ পাবে এবং তাদের মুদ্রা রেনমেনবি আন্তর্জাতিক ক্ষেত্রে সম্প্রসারিত হবে। প্রতিশ্রুতি অনুযায়ী বাইডেন যদি নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইন (রাশিয়া থেকে জার্মানিতে সরাসরি জ্বালানি সরবরাহের পথ) অবরুদ্ধ করে দেয়, তাহলে চীন রাশিয়ার জ্বালানি ব্যবহারের আরও বড় সুযোগ পাবে।
বাইডেন প্রশাসন যদি এখন চীন যে মাত্রায় হুমকি সৃষ্টি করছে, সেটা বুঝতে না পারে খুব শিগগির যদি যথাযথ কৌশল ঠিক না করে, তাহলে বিশ্ব মোড়ল থাকার শেষ জানালাটাও যুক্তরাষ্ট্রের জন্য বন্ধ হয়ে যাবেইংরেজি থেকে অনূদিত, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
● ব্রহ্ম চেলানি নয়াদিল্লিভিত্তিক সেন্টার ফর পলিসি রিসার্চের স্ট্র্যাটেজিক স্টাডিজ বিষয়ের অধ্যাপক