প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত! কখনও সে শান্ত থেকে প্রশান্তি ছড়ায়, কখনো–বা অশান্ত ঢেউয়ে তলিয়ে বিষিয়ে তোলে মানবজীবন। পৃথিবীর সব নিয়মানুযায়ী প্রকৃতিও যে চায় ভারসাম্য, তা না হলে সে যে তার স্ব-নীতিতে স্বেচ্ছায় বেশি দিন টিকতে পারে না, যার শ্রেষ্ঠতম উদাহরণ সাম্প্রতিক দাবদাহ। সারা বিশ্বের চোখে আঙুল দিয়ে প্রকৃতি জানান দিচ্ছে তার দরকার সুসমতা।
দাবদাহ বা তীব্র উষ্ণতা নতুন কোনো আতঙ্কের নাম নয়। বিশেষজ্ঞরা যা ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন, তারই প্রতিফলন ঘটছে এখন। শিল্পোন্নত যুগের আগে ১৮৫০ থেকে ১৯০০ সাল পর্যন্ত পঞ্চাশ বছরে পৃথিবীর গড় তাপমাত্রা যা ছিল এই শতকে এসে অনেকাংশে বেড়ে গিয়েছে,এখনো যাচ্ছে! তাহলে এই তাপমাত্রা বৃদ্ধির কারণ কী?
শিল্পায়ন বা শিল্পকারখানার ক্রমবর্ধমানতা বৈশ্বিক তাপমাত্রাকে বাড়িয়ে তোলে তিলে তিলে। কারখানা থেকে নির্গত ধোয়া ও উষ্ণ বাতাসে মিশে বায়ুমণ্ডল উষ্ণতর করে তুলছে প্রতিনিয়ত। আবার ক্রমান্বয়ে বর্ধিত নগরায়ণ গ্রাম্য সুশীতল, স্নিগ্ধ প্রকৃতিকে বিনাশ করে দিচ্ছে, যার অনিবার্য কারণ হয়ে দাঁড়াচ্ছে এই দাবদাহ। অন্যদিকে আছে নির্বিচারে বৃক্ষনিধন। কার্বন ডাই–অক্সাইড গ্যাসকে নিঃশেষ করা গাছপালাকে নির্বিচারে কেটে পরিষ্কার করে দেওয়া উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ। এ ছাড়া প্রাকৃতিক বৈচিত্র্য ধ্বংস, নদী ভরাট ইত্যাদির কারণে পানির সঙ্গে সূর্য রশ্মির ভারসাম্যতা কমে যাচ্ছে। ফলে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি কমে যাচ্ছে। এসব কিছুর ফলে প্রকৃতির স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটছে এবং সৌরজগতে সেটার চাপ বেড়েই চলেছে, যার অনিবার্য পরিণতি প্রচণ্ড দাবদাহ।
দাবদাহ ও তাপপ্রবাহের যন্ত্রণা যখন তুঙ্গে, তখন দেশব্যাপী ঘন ঘন লোডশেডিং ঘটছে। আমরা বুঝতে পারি, কৃত্রিমতা কখনই মানুষের চির শান্তির একমাত্র আশ্রয় হতে পারে না। সংকটে-সংগ্রামে মানুষ যুগ যুগ ধরে প্রকৃতির কাছেই ছুটে গিয়েছে, খুঁজেছে আশ্রয়স্থল। আর প্রকৃতিকে ভালোবাসা শুধু ব্যক্তিকেন্দ্রিক নয়, হতে হবে সামষ্টিক। অর্থাৎ দেশপ্রেমকে স্বার্থের কাছে পিষিয়ে শেষ না করে নতুন চেতনায়, সম্মিলিত প্রয়াসে আবার জাগ্রত করতে হবে। তবেই বিশ্বে উদিত হবে সার্বিক সুখ, সবার বেঁচে থাকা!
এই পৃথিবী শুধু মানুষের একার নয়, এই বিশ্বকে সৃষ্টিকর্তা সব সৃষ্টির সমঅধিকার প্রতিষ্ঠা করে সাজিয়েছেন। এক জায়গায় কেউ যদি একাই কর্তৃত্ব করতে চায়, সেখানে যেমন পরোক্ষভাবে তাকেও অস্তিত্বহীন হতে হয়, ঠিক তেমনি প্রকৃতির অন্যান্য উপাদানগুলোকে আমরা যদি নিঃশেষ করে ফেলি, তাহলে পরোক্ষভাবে অস্তিত্ব সংকট সৃষ্টি হবে আমাদেরও। জলবায়ু পরিবর্তনের জাঁতাকলে পিষ্ট হয়ে ইতিপূর্বেই ডাইনোসর বিলুপ্ত হয়েছে, তাপমাত্রা বৃদ্ধিতে নতুন জলবায়ু পরিবর্তনের প্রভাব না জানি মানুষের অস্তিত্বে হানা দেয়। আর এই কবল থেকে রক্ষা পেতে হলে পুঁজিবাদী মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
যেখানে একটি দেশে সর্বনিম্ন ২৫ শতাংশ বনভূমি থাকা আবশ্যক, সেখানে বাংলাদেশে হতাশাজনকভাবে ১৭ শতাংশের নিচে বনভূমি আছে। যে যার ইচ্ছামতো বননিধন করছেন; গাছ কেটে উজাড় করে মরুভূমির মতো শেষ করে ফেলছেন এই শ্যামলিমাময় প্রকৃতি। ব্যক্তিগত বনজ সম্পদই শুধু নয়, খালের পাড়, রাস্তা কিংবা সরকারি বিভিন্ন বনজ সম্পদও লোভী মানুষেরা শুষে ফেলছেন।
দাবদাহ ও তাপপ্রবাহের যন্ত্রণা যখন তুঙ্গে, তখন দেশব্যাপী ঘন ঘন লোডশেডিং ঘটছে। আমরা বুঝতে পারি, কৃত্রিমতা কখনই মানুষের চির শান্তির একমাত্র আশ্রয় হতে পারে না। সংকটে-সংগ্রামে মানুষ যুগ যুগ ধরে প্রকৃতির কাছেই ছুটে গিয়েছে, খুঁজেছে আশ্রয়স্থল। আর প্রকৃতিকে ভালোবাসা শুধু ব্যক্তিকেন্দ্রিক নয়, হতে হবে সামষ্টিক। অর্থাৎ দেশপ্রেমকে স্বার্থের কাছে পিষিয়ে শেষ না করে নতুন চেতনায়, সম্মিলিত প্রয়াসে আবার জাগ্রত করতে হবে। তবেই বিশ্বে উদিত হবে সার্বিক সুখ, সবার বেঁচে থাকা!
মো. মেহেরাব হোসাইন
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
ই–মেইল: [email protected]