অজ্ঞান পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র কয়েক দিন পরই ঈদ। কোরবানির ঈদকে ঘিরে রাজধানীসহ সারা দেশে বেপরোয়া হয়ে ওঠে অজ্ঞান পার্টি। অজ্ঞান পার্টি শুধু পশুর হাটে নয়, বাস, ট্রেন, লঞ্চ টার্মিনাল ও শপিং মলেও তৎপর হয়ে ওঠে। এরা খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ দিয়ে মানুষের সবকিছু লুটে পালিয়ে যায়।
অজ্ঞান পার্টি এতটাই বেপরোয়া যে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে কাউকে মেরে ফেলতেও পিছপা হয় না। গত ঈদে অনেক গরু ব্যবসায়ী এই চক্রের দ্বারা প্রতারিত হয়েছেন।
অজ্ঞান পার্টির হাত থেকে রেহাই পেতে হলে জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়াতে হবে। সম্ভব হলে বড় বড় গরুর হাটে চেকপোস্ট কিংবা সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।
মো. নিজাম উদ্দিন
মৌলভীবাজার।