অতিথি পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি। শীতের তীব্রতা থেকে রক্ষার জন্য বাংলাদেশে প্রতিবছর বিভিন্ন প্রজাতির অতিথি পাখির সমাগম ঘটে।
শীতের সময় অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে নাটোরের চলনবিল অঞ্চল। এসব অতিথি পাখি দেখার জন্য নাটোরের চলনবিল অঞ্চলে অনেক দর্শনার্থী আসে। বিশেষ করে, শিশুরা বিভিন্ন প্রজাতির পাখি দেখে অনাবিল আনন্দ উপভোগ করে।
এসব পাখি যেমন আমাদের আনন্দ দেয়, প্রকারান্তরে তারা আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতেও সহায়তা করে। কিছু কিছু অসাধু ব্যক্তি এসব অতিথি পাখি ভোজন বা বিক্রির জন্য শিকার করে। এ কারণে একদিকে আমরা পাখি দেখার আনন্দ লাভ থেকে বঞ্চিত হচ্ছি, অন্যদিকে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে।
তাই আসুন না, আমরা অতিথিদের না মেরে তাদের রক্ষার্থে সবাই এগিয়ে আসি।
মো. উজ্জ্বল হোসেন
নাটোর।