অতিরিক্ত বাসভাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া কলোনি (এমইএস) মিরপুর ফ্লাইওভার চালু হওয়ার পর থেকে গাজীপুর চৌরাস্তা থেকে গাবতলী, এয়ারপোর্ট থেকে গাবতলী, এয়ারপোর্ট থেকে মিরপুর, এয়ারপোর্ট থেকে আগারগাঁও ও এয়ারপোর্ট থেকে শিয়া মসজিদ পর্যন্ত অনেক বেসরকারি যানবাহন চলাচল করছে। ওই বাসগুলো সিটিং সার্ভিসের নাম করে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছে।
এই বাসগুলো নামমাত্র সিটিং সার্ভিস ও গেটলক, এগুলো সব জায়গায় নিজের ইচ্ছামতো স্টপেজ দেয়।
এ নিয়ে প্রায়ই যাত্রীদের সঙ্গে বাসের চালক ও কন্ডাক্টরদের বাগ্বিতণ্ডা হয়। তাঁরা ২০, ৩০ ও ৫০ টাকার নিচে ভাড়া নিতে চান না। সরকার–নির্ধারিত ভাড়ার হার তাঁরা মানছেন না। বিষয়টি দেখার কি কেউ আছে?
মো. মহিউদ্দিন
ঢাকা।