সম্প্রতি কয়েকটি ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। এ মাধ্যমগুলো কবে খুলে দেওয়া হবে—তার কোনো সদুত্তর কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। বলা হচ্ছে, জনগণের নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে এ মাধ্যমগুলো।
কিন্তু এর ফলে মানুষের নিরাপত্তা কি আদৌ নিশ্চিত হচ্ছে। স্ট্যাটাস দেওয়া বা রেস্তোরাঁয় খাওয়ার ছবি পোস্ট করার কথা বাদ দিলাম,
যাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম যেমন ফেসবুকের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম চালান, তাঁদের কী অবস্থা হচ্ছে একবার ভাবুন। অন্যদিকে কর্তৃপক্ষের কাছ থেকে সঠিক জবাব না পেয়ে মানুষ বিভিন্ন অবৈধ পন্থায় এই মাধ্যমগুলো ব্যবহারে উৎসাহিত হচ্ছে। এটা
কি তাঁদের অন্যায় করতে উদ্বুদ্ধ করা নয়? কর্তৃপক্ষের উচিত, অনতিবিলম্বে এ ব্যাপারে তাদের অবস্থান সুস্পষ্ট করা এবং নীতিগতভাবে বিকল্প ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
আফসানা সিদ্দিকি, সিলেট