অনলাইন মার্কেট প্লেস

অনলাইন মার্কেট প্লেস হলো বিশ্বজুড়ে কাজ করার ও করানোর কর্মস্থান। এখানে ক্রেতারা বিভিন্ন কাজ করিয়ে নেয় এবং ফ্রিল্যান্সাররা কাজ করে দেয়। বর্তমানে অনেকগুলো অনলাইন মার্কেট প্লেস আছে।
বর্তমানে আমাদের দেশের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে বেকার সমস্যা। আর অনেক ব্যক্তি ফ্রিল্যান্সিংয়ের কাজ করছেন। অনেকে এসব মার্কেট প্লেসের মাধ্যমে ফ্রিল্যান্সিং কাজ করতে ইচ্ছুক, কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে তারা এ কাজে যুক্ত হতে পারছেন না। যেকোনো কাজে পর্যাপ্ত দক্ষতা অর্জন করে ঘরে বিশ্বব্যাপী কাজ করার বিরাট সুযোগ হচ্ছে এই ফ্রিল্যান্সিং। দেশের অর্থনীতিকে উন্নত পর্যায়ে নিতে পারবে এই ফ্রিল্যান্সিং। ভারত ইতিমধ্যে এই কাজ করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আমরাও চাইলে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এই বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারি, বেকার সমস্যার সমাধান করতে পারি।
মো. আরিফুর রহমান
সাধারণ বীমা করপোরেশন, ঢাকা।