অনলাইনে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর প্রথমবারের মতো এইচএসসি ভর্তি-প্রক্রিয়া অনলাইনে হয়েছে, এটি একটি ভালো উদ্যোগ। অনেক মেধাবী ছাত্র ইচ্ছা করলেও এত দিন কলেজগুলোর অনৈতিক আবদার রক্ষা করতে না পারায় এবং তদবিরের অভাবে ভালো কলেজে ভর্তি হতে পারত না। অনলাইনে ভর্তি শুরু হওয়ায় এই অবস্থার পরিবর্তন হবে।

অন্যদিকে, প্রথম বছর হিসেবে যেসব জটিলতা সৃষ্টি হয়েছে, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও সতর্ক হতে হবে। মফস্বলের অনেক প্রতিষ্ঠানে বিদ্যুৎ-সংযোগ নেই, সংযোগ থাকলেও লোডশেডিং, নেটওয়ার্কের সমস্যার মধ্যে এত অল্প সময়ে ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন করা কঠিন।
দেশের প্রত্যন্ত অঞ্চলের ইন্টারনেট-ব্যবস্থা শক্তিশালী না হওয়ায় এ নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। এসব জটিলতা নিরসনে সরকার যথাযথ ব্যবস্থা নিলে এ প্রক্রিয়া আরও ফলপ্রসূ হবে।
মো. ইয়াছিন মজুমদার, কুমিল্লা।