প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল ফোন ব্যবহার করতে হলে আমাদের কোনো কোনো প্রতিষ্ঠানের সিম কার্ড ব্যবহার করতে হয়। আর এখন মোবাইল ফোন ব্যবহার করে যে অপরাধগুলো করা সম্ভব হচ্ছে, তার মূল কারণ ভুয়া সিম কার্ড। এই অপরাধের মাত্রা কমাতে সিম কার্ডগুলো সঠিক তথ্য দ্বারা নিবন্ধন করা জরুরি। কিন্তু সিম কার্ড নিবন্ধন যদি জটিল হয়, তবে অনেকেই এর আওতাভুক্ত হতে পারবে না।
আমরা দেখলাম, ইতিমধ্যে নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে বাংলালিংক অনলাইনে নিবন্ধন কার্যক্রমের ঘোষণা দিয়েছে। এতে ব্যবহারকারীরা ঘরে বসেই সিম নিবন্ধন করতে পারবেন। বাংলালিংকের মতো অন্যান্য অপারেটর যদি অনলাইনে নিবন্ধনের ব্যবস্থা নেয়, তাহলে নিবন্ধনকাজ সহজ হবে এবং ব্যবহারকারীরাও সুফল পাবেন। সর্বোপরি, ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে সব অপারেটর অনলাইন নিবন্ধন প্রক্রিয়া চালু করুক।
মো. নিজাম উদ্দিন, মৌলভীবাজার।