অপ্রয়োজনীয় ওষুধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অনেক চিকিৎসক রোগীদের অপ্রয়োজনীয় ওষুধ দেন। প্রায় ৫০ শতাংশ ওষুধ প্রয়োগ করা হয় অপ্রয়োজনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্রে এ তথ্য জানা যায়। সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দেশের মোট আক্রান্ত রোগীর ৬০ শতাংশ অসংক্রামক রোগে আক্রান্ত। কিন্তু তাদের এমন সব ওষুধ দেওয়া হয়, যেগুলোর কোনো প্রয়োজনীয়তাই নেই। রোগীদের অ্যান্টিবায়োটিক প্রয়োগে কোনো ধরনের নির্দেশনা অনুসরণ করা হচ্ছে না। অ্যান্টিবায়োটিকের পার্শ্বপ্রতিক্রিয়া ভয়াবহ হতে পারে।

এ ক্ষেত্রে রাষ্ট্রের নিয়ন্ত্রণ খুবই দরকার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাজ জনস্বাস্থ্য রক্ষা করা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এসব প্রয়োজনের অতিরিক্ত ওষুধ ব্যবহার বন্ধ করতে তেমন কোনো উদ্যোগ নেই। কিন্তু এ পরিস্থিতির অবসান ঘটানো দরকার। ওষুধ সেবনে জনসচেতনতা দরকার। চিকিৎ​সকদেরও দায়িত্বশীলতা কাম্য।

অমিত বণিক, কিশোরগঞ্জ।