প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে আবার শান্তি ফিরে আসুক। মানুষ শান্তিতে বসবাস করুক, সহিংসতা কারও কাম্য নয়। বিএনপির নেত্রী খালেদা জিয়া জামিন পেয়ে আদালত থেকে বাসায় ফিরেছেন। তিনি নিজেও হয়তো উপলব্ধি করেছেন, এভাবে বিরতিহীন ধ্বংসাত্মক অবরোধ দিয়ে, জনগণকে বন্দী করে আর যা-ই হোক, রাজনীতি করা যায় না। অবরোধে শুধু সরকার ও সরকারি পক্ষেরই ক্ষতি হচ্ছে না, বিএনপি ও তার সমর্থকদেরও ক্ষতি হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জনসাধারণ। যাঁরা মারা গেছেন তাঁদের অধিকাংশই নিরীহ সাধারণ মানুষ।
কয়েক দিন ধরে দেশে শান্তির সুবাতাস বইছে। এখন যদি খালেদা জিয়া ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেন, তাহলে বোঝা যাবে যে তাঁর মধ্যে শুভবুদ্ধির উদয় হয়েছে।
মিলন সরকার, ঢাকা ।