অবসর ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের অষ্টম পে স্কেলে সরকারি কর্মচারীদের বেতন ১১৩ শতাংশ বাড়ানো হয়েছে, যেখানে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন বাড়ানো হয়েছে ৬৫ বছর বয়স পর্যন্ত ৪০ শতাংশ এবং ৬৫ বছরের পর ৫০ শতাংশ।
সারা জীবন সততার সঙ্গে দায়িত্ব পালন করে আজ রিক্ত হস্তে এই বৃদ্ধ বয়সে ধুঁকে ধুঁকে জীবন যাপন করছি। আমাদের পেনশন দুর্মূল্যের বাজারে কর্মরত চাকরিজীবীদের ১১৩ শতাংশের অর্ধেকও বাড়ানো হয়নি। জীবনের শেষ পর্যায়ে এসে আমাদের আর কিছু করারও থাকে না। আবার কারও কাছে হাতও পাততে পারি না, ফলে এক উভয়সংকটের মধ্য দিয়ে আমাদের শেষ জীবনটা কাটছে।
এই অবস্থায় সরকারের কাছে আবেদন, নতুন বেতন স্কেলের সঙ্গে মিলিয়ে আমাদের অবসর ভাতার পরিমাণও বাড়ানো হোক।
মো. আবদুর রাজ্জাক খান, সিরাজগঞ্জ।