প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন মানুষ সারা জীবন সরকারের চাকরি করে কিংবা যেকোনো আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত কিংবা কোনো কোম্পানির সেবা করে শেষ বয়সে অবসর গ্রহণ করেন।
আমাদের দেশে অবসরজীবন, বিশেষত বৃদ্ধ বয়সের জীবন অধিকাংশ মানুষের জন্য খুব একটা সুখকর হয় না। অবসর জীবন-যাপনকারী সিংহভাগ মানুষই পেনশন বা কোনো ভাতা পান না। অবসরজীবনে তাঁদের আনুষ্ঠানিক পরিচিতি থাকে না, এটা মোটেও কাম্য নয়।
পরিবার ও সমাজে এই মানুষদের তেমন একটা মূল্য থাকে না। আধুনিক রাষ্ট্রের উচিত, এই মানুষদের অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন ধরনের সেবা দেওয়া। সে লক্ষ্যে তাঁদের জন্য অবসরকালীন পরিচিতিপত্র প্রণয়ন করা হোক।
মো. হাবিবুল ইসলাম
চট্টগ্রাম।