অবসরসুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত নতুন পে-স্কেল কাঠামোতে অন্যান্য সুপারিশের সঙ্গে ২০ বছরে পূর্ণ অবসরসুবিধা দেওয়ার বিষয়টি সময়োপযোগী সিদ্ধান্ত। আর্থসামাজিক প্রেক্ষাপটে এটি খুবই গুরুত্বপূর্ণ।
অন্যদিকে কর্মজীবী নারীদের জন্য এটি আশীর্বাদ ও মুক্তির পথ। এই সমাজে একজন কর্মজীবী নারী চাকরির দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, সন্তানদের মায়ের দায়িত্ব, পরিবারের কর্ত্রীর প্রভৃতি দায়িত্ব পালন করেন। ফলে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেও কোথাও তিনি সম্পূর্ণ হতে পারেন না। দীর্ঘ ২৫ বছর চাকরি শেষে তাঁর নিজের বলে কিছুই থাকে না। থাকে না বয়স ও শক্তি, না থাকে মানসিকতা। সবটুকু করতে গিয়ে তিনি ক্লান্ত ও শ্রান্ত হয়ে পড়েন।
সে ক্ষেত্রে পূর্ণ অবসরের বয়স ২০ বছর করা হলে বিশেষত কর্মজীবী নারীরা নিজেদের জন্য একটু সময় পাবেন। তাই ২০ বছরে পূর্ণ অবসরসুবিধা প্রদানের সুপারিশটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
জয়িতা, ফরিদপুর।