প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত ও পাকিস্তানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসর গ্রহণের বয়স ৬০ বছর, আর সরকারি শিক্ষক ও সরকারি চিকিৎসকদের ক্ষেত্রে তা ৬২ বছর। আমাদের দেশ পার্শ্ববর্তী দেশ থেকে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই।
মানুষের গড় আয়ু বেড়েছে। মানুষ দীর্ঘদিন সুস্থভাবে বাঁচতেও পারে, কর্মক্ষম থাকে। সে বিবেচনায় অবসরের বয়সসীমা অবশ্যই বাড়ানো উচিত। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. রফিক আহমদ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।