অবসরের বয়স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মানুষের গড় আয়ু বেড়েছে, সে কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সও বেড়েছে। এখন স্বভাবতই প্রশ্ন ওঠে, বেসরকারি শিক্ষকদের কি গড় আয়ু বাড়েনি? সরকারি চাকরিজীবীদের চাকরির বয়সসীমা বাড়ানো হলো ঠিক আছে, কিন্তু বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে অনাদিকাল থেকে চলে আসা বয়সসীমা বহাল থাকল, এটা কি বৈষম্য নয়?
আমরা বেসরকারি শিক্ষক-কর্মচারীরা আশা করি, সরকারি চাকরিজীবীদের বয়সসীমা যেমন দুই বছর বাড়ানো হয়েছে, তেমনি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে তা দুই বছর বাড়ানো হবে, যদিও তাঁদের অবসরের বয়সসীমা এমনিতেই ৬০ বছর। কিন্তু সার্বিক বিবেচনায় বেসরকারি কর্মকর্তাদের অবসরের বয়সসীমা ৬২ বছর করা বাঞ্ছনীয়।
এ কে এম হুমায়ূন কবির ভুইয়া
গাজীপুর।