অবহেলিত ইংরেজি ভার্সন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি স্বনামধন্য বিদ্যালয়ের ইংরেজি ভার্সনের ছাত্র হিসেবে এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। বাংলাদেশে বাংলা মাধ্যম ও ইংরেজি মাধ্যমের পাশাপাশি যে ‘ইংরেজি ভার্সন’ নামক আরেকটি মাধ্যম রয়েছে, তা অনেকেরই অজানা নয়। কিন্তু এ মাধ্যমের শিক্ষার্থীদের প্রতি যে বিপুল অবহেলার সৃষ্টি হয়েছে, তা অনেকেরই অজানা।
ইংরেজি ভার্সনের বই থেকে শুরু করে এসএসসির প্রশ্নপত্রে প্রতিটি স্তরেই অবহেলার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। বাংলা মাধ্যমের বইগুলোর সম্পূর্ণ ইংরেজি সংস্করণ হলো ইংরেজি ভার্সনের বই।
কিন্তু ইংরেজি ভার্সনের বইগুলোর যে ধরনের অনুবাদ করা হয়েছে, সে অনুবাদ থেকে যদি ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করে, তাহলে জাতিকে আর শিক্ষিত হতে হবে না। শুধু তাই নয়, অবহেলার শিকড় ছড়িয়েছে এসএসসির মতো বড় পরিসরের পরীক্ষাতেও। সর্বশেষ জানামতে, প্রশ্নপত্রের এসব ভুলের জন্য ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা ‘অটো নম্বর’ পাবে না। এসব অবহেলা তুলে ধরতে গণমাধ্যমও তেমন ভূমিকা রাখছে না।
ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা কি শিক্ষার্থী নয়? ভবিষ্যতে জাতির প্রতি কি তারা কোনো ভূমিকাই পালন করবে না? তাহলে কেন তাদের প্রতি এত অবহেলা?
পিনাক সরকার, তেজগাঁও, ঢাকা।