অবিশ্বাস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ ফেব্রুয়ারি প্রথম আলোতে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের খবর পড়ে শিউরে উঠলাম। বিশ্ববাজারে জ্বালানির দাম ৮০ শতাংশ কমে যাওয়ার পরও এমন একটি প্রস্তাবে বিস্মিত না হয়ে কি পারা যায়? পত্রিকার খবর অনুযায়ী, বর্তমানে জ্বালানির নিম্ন দামের কারণে সরকার বছরে ৯–১০ হাজার কোটি টাকা মুনাফা করছে।
সরকার ও জনগণ কি প্রতিপক্ষ? আমাদের সম্পর্ক কি ক্রেতা ও বিক্রেতার? সরকার মুনাফা করে গুটি কয়েকজন ব্যবসায়ীকে লাভবান হতে দিচ্ছে? এ সমস্ত প্রশ্নের জবাব জানা জরুরি। সরকার যদি সত্যিই দেশকে মধ্যম আয়ে উন্নীত করতে চায়, তাহলে বিদ্যুৎসহ অন্যান্য জ্বালানির দাম কমাতেই হবে, যাতে দেশে বিনিয়োগ ও বিশ্ববাজারে ব্যবসায়ীদের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি পায়। দাম বৃদ্ধির প্রস্তাবকদের প্রতি অনুরোধ, বাস্তবতা অনুধাবন করুন, সরকারের ভাবমূর্তি নষ্ট করে নিজেদের হাস্যকর করবেন না।
নুরুল আমিন
ঢাকা।