প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ৩১ ডিসেম্বর গাইবান্ধার সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়। সরকারদলীয় নেতা-নেত্রীরা একে জামায়াত-শিবিরের কাজ বলে অভিযোগ করেছেন। হত্যাকাণ্ড বা অপরাধ যে বা যারাই করে থাকুক না কেন, এতে বোঝা যায় যে দেশের ভেতর এখনো অবৈধ অস্ত্রের ঝনঝনানি কমেনি। এখনো প্রচুর অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে রয়ে গেছে। না হলে সংসদ সদস্যদের মতো মানুষ এভাবে খুন হতে পারেন না।
এখনই সরকারের উচিত হবে কালবিলম্ব না করে দেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে সাঁড়াশি অভিযান চালানো। এসব অবৈধ অস্ত্র উদ্ধার করা না হলে জঙ্গি-সন্ত্রাসীদের দৌরাত্ম্য রোধ করা যাবে না। আর সন্ত্রাসীদের দৌরাত্ম্য রোধ করা না গেলে যেকোনো সময় যে কারও জীবন বিপন্ন হতে পারে, যার সর্বশেষ উদাহরণ সাংসদ মনজুরুল ইসলাম হত্যাকাণ্ড।
মিলন সরকার, চাঁদপুর।