অবৈধ ট্রাকস্ট্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ড থেকে পূরবী সিনেমা হল পর্যন্ত অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করা হোক। সকাল সাড়ে সাতটা থেকে সারা দিন কয়েক হাজার গাড়ি ও পোশাকশ্রমিক ওই পথ দিয়ে যাতায়াত করেন। তার ওপর কালশী হয়ে উত্তরা, টঙ্গী, গাজীপুর পর্যন্ত বড় বড় ৫০-৬০ সিটের গাড়ি যাতায়াত করে। ওই রাস্তার বিশেষ করে ১১ নম্বর বাসস্ট্যান্ড থেকে পূরবী পর্যন্ত ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে, উল্টা দিক থেকে রিকশা, ভ্যান ইত্যাদি আসে, ফলে ওই সড়কে যানজট লেগেই থাকে। 
মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে। আমি নিজে এর ভুক্তভোগী এবং গত কিছুদিন আগে একটি দুর্ঘটনায় আমার বাঁ হাতের কবজি ভেঙে গেছে। এলাকাবাসীর ধারণা, দৈনিক বড় অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে এ রকম একটা অবৈধ ট্রাকস্ট্যান্ড গড়ে উঠছে।
তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন, ওই অবৈধ ট্রাকস্ট্যান্ডটি অন্যত্র সরিয়ে নিয়ে এলাকাবাসীকে দুর্ভোগ থেকে রেহাই দিন।
আলতাফ, মিরপুর, ঢাকা।