অবৈধ ডিপ্লোমা সনদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পর্কিত মেডিকেল টেকনোলজি কোর্সগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনুমোদিত এবং ডব্লিউএইচও স্বীকৃত সরকারি ও বেসরকারি আইএইচটি (ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি) থেকে করতে হয়। কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধভাবে কিছু প্রাইভেট প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজি কোর্স চালুর অনুমতি দিয়ে স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিচ্ছে। প্রতিবছর হাজার হাজার অবৈধ মেডিকেল টেকনোলজিস্ট পাস করছে।
হাইকোর্ট রায় দিয়েছেন, এই অবৈধ মেডিকেল টেকনোলজিস্টরা সরকারি চাকরির সুযোগ পাবেন না। তারপরও তাঁরা বিভিন্ন প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে কাজ করছেন, রোগনির্ণয়ের নামে রোগীদের সঙ্গে প্রতারণা করছেন। কারিগরি মেডিকেল টেকনোলজিস্টরা তঁাদের অবৈধ ডিপ্লোমা সনদ দিয়ে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিএসসি কোর্স করছেন।
কথা হচ্ছে, অবৈধ সনদ দিয়ে কীভাবে তাঁরা বৈধভাবে বিএসসি কোর্স করছেন? প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে তাঁদের ভর্তি করছে?
এমনটা হলে সব অবৈধ কারিগরি মেডিকেল টেকনোলজিস্ট বিএসসি করে বৈধ হয়ে যাবেন। দেশের স্বাস্থ্য খাতের অবস্থা আরও খারাপ হয়ে যাবে।
যঁারা ইতিমধ্যে পাস করেছেন, তঁাদের আইএইচটির মাধ্যমে সনদ নিতে হবে। ভবিষ্যতে যাতে এই অনিয়ম আর না চলে, তার ব্যবস্থা নিতে হবে।
এ এস শ্রাবণ
চট্টগ্রাম।