প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাজারীবাগ থানার দক্ষিণ পাশের তাজমহল সড়কসংলগ্ন বাংলা ট্যানারির গেট থেকে জনতা ব্যাংক পর্যন্ত ১৫টি দোকান গড়ে উঠেছে। দীর্ঘদিন যাবৎ এসব গড়ে উঠছে। এই জায়গাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব সম্পদ।
একশ্রেণির প্রভাবশালী ব্যক্তি জায়গাটি দখল করে স্থায়ী মার্কেট তৈরি করে মাসে মাসে লাখ টাকা ভোগ করছে। স্থানীয় বাসিন্দারা জেনেও ভয়ে কথা বলছে না। এই মার্কেটের ওপর আবার মাদ্রাসা গড়ে তুলছে। মার্কেটের ছাদ বিবাহ, গায়েহলুদ, জন্মদিন, কুলখানির জন্য ভাড়া দিয়ে মাসে কয়েক লাখ টাকা আদায় করা হচ্ছে। পাশে বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটির নিচে চলছে রান্নার
কাজ। তার পাশেই দীর্ঘদিন ধরে জমছে ময়লার স্তূপ। এতে মানুষের চলাচল ব্যাহত হচ্ছে।
মো. আলাউদ্দিন
ঢাকা।