অবৈধভাবে বিদেশে যাত্রার সময় অসংখ্য মানুষ মারা যাচ্ছে, নিখোঁজ হচ্ছে অনেকে। নির্যাতিত অনেক মানুষ বিক্রি হয়ে ক্রীতদাস হিসেবে মানবেতর জীবন কাটাচ্ছে। স্বজনের অবিরাম আর্তনাদে চোখের জলও শুকিয়ে যাচ্ছে। অবৈধভাবে এ যাওয়া বন্ধ করতে ২০১৩ সালে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন হয়েছে। ২০১২ সালে হয়েছে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন। এসব আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
কিন্তু কঠোর আইন, জীবনের ঝুঁকি, অনিশ্চয়তা—কোনো কিছুই যেন অবৈধভাবে বিদেশ যাওয়া বন্ধ করতে পারছে না। দেশের মধ্যে উন্নয়নের বিকেন্দ্রীকরণ ও সামাজিক নিরাপত্তার জাল এই অবৈধ অভিবাসন ঠেকাতে পারে। একই সঙ্গে বৈধভাবে অভিবাসন-প্রক্রিয়া সহজতর করতে হবে।
সর্বোপরি, সরকারিভাবে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি এবং এ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়নের মাধ্যমে এ অবস্থার উত্তরণ ঘটানো সম্ভব।
সুমিত বণিক
উন্নয়নকর্মী, কিশোরগঞ্জ।