অভিভাবকদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার ফলাফল নিয়ে এখন কে বেশি চিন্তিত থাকে? পরীক্ষার্থী নাকি অভিভাবক? সত্যি বলতে গেলে, পরীক্ষার্থীরা এখন বেশি চিন্তা করে পরীক্ষার ফলাফল নিয়ে নয় বরং মা বাবা ও সামাজিক চাপের ভার নিয়ে। এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলো সেদিন। আমার নিকটাত্মীয়ের ছেলে পরীক্ষা দিয়েছিল। ভালো ফল করেছে, জিপিএ–৪.৬৯ পেয়েছে। কিন্তু বাবা–মা ছেলেটির সঙ্গে বিরূপ আচরণ করছে। তাকে বলেছে, আর পড়াশোনা করতে হবে না। এমনকি তারা মিষ্টিও বিতরণ করেনি। একটাই কারণ, তাদের সন্তান এ+ পায়নি!

ছেলেটি আমাকে আগেই এই ভয়ের কথা বলেছিল। সে এও বলেছিল, সে সবকিছু নিজে থেকে লিখেছে। আর তার গণিত পরীক্ষা খারাপ হয়েছে। আমি তখন তাকে বলেছিলাম, তুমি শুধু ভালো করার চেষ্টা করে যাও। কিন্তু সে বারবারই বলছিল, এ+ না পেলে বাবা–মা বাড়িতেই থাকতে দেবে না তাকে। শুধু তার বেলায় নয়, আমার আশপাশের সব অভিভাবকই আশা করেছে, তাদের সন্তান এ‍+ পাবে। যারা এ+ পায়নি, তাদের কারও বাড়ি থেকেই মিষ্টি বিতরণ করা হয়নি! 

বিষয়টা হচ্ছে, এ‍+ জীবনের সব নয়। তার প্রমাণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক সেশনে এ‍+এর চেয়ে কম গ্রেড পাওয়া ছাত্ররাই বেশি ভর্তি হয়েছে। আর শিক্ষার কাজ উন্নত ও কর্মদক্ষ মানুষ তৈরি করা, জিপিএ–৫ পাওয়া মানুষ নয়।   

সাঈদ চৌধুরী

শ্রীপুর, গাজীপুর।