প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমান বাংলাদেশে সর্বমহলে সবচেয়ে আলোচিত বিষয় জঙ্গি। জঙ্গি দমন করতেই হবে। এর বিকল্প কিছু নেই। অভিভাবকেরাই জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কারণ, প্রতিটি অভিভাবক তাঁর সন্তানের দিকে সুদৃষ্টি রাখলে সন্তান কখনো খারাপ কাজে জড়িত হতে পারবে না। অথচ বর্তমান সমাজে কোনো কোনো অভিভাবক খোঁজই রাখে না যে, তাঁর সন্তান কী করছে। গ্রাম থেকে শহরে গিয়ে সন্তান লেখাপড়া করলে সেই সন্তান নিজেকেই অভিভাবক মনে করে, যা ইচ্ছা তাই করে বেড়ায়। এ জন্য অভিভাবকদের এগিয়ে আসতে হবে এবং নিজের সন্তানকে খেয়াল রাখতে হবে।
সন্তান কোথায় যায়, কী করে, কার সঙ্গে মেশে, ঠিকঠাক পড়াশোনা করে কি না—এসব বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই আসুন জঙ্গিবাদ রুখতে সবাই সচেতন হই। দেশকে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তুলি।
মো. আজিনুর রহমান
নীলফামারী।