অভিযোগ করব কাকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে কেনাকাটার বাজার ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। আমরা যারা ঢাকার বাইরে থাকি, তাদের জন্য এটা খুবই কার্যকর। প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে অনলাইনে কেনাকাটার একটি ওয়েবসাইটে গত ১১ মার্চ দুটি টি–শার্টের অর্ডার দিই। এরপর তাদের নিয়ম অনুসারে মূল্যও পরিশোধ করি। কিন্তু আজ পর্যন্ত তারা অর্ডারকৃত পণ্য আমাকে ডেলিভারি দেয়নি। তাদের নম্বরে ফোন করে অসংখ্যবার কথা বলা হয়। তারা শুধু বলে, একটু সময় দেন, দেখছি। তারপর আমাকে জানানো হলো, আপনার পণ্য ডেলিভারি সেকশনে দেওয়া হয়েছে, দ্রুত পেয়ে যাবেন।
কিন্তু দিন যায়, সময় যায়, আমার অপেক্ষার পালা এখন পর্যন্ত শেষ হলো না। এখন মনে হচ্ছে, আমি প্রতারিত হয়েছি। এ ব্যাপারে রৌমারী থানায় অভিযোগ দিতে গেলে তারা সেটা গ্রহণ করেনি। তাহলে এ প্রতারণার অভিযোগ আমি কার কাছে করব? কোথায় গেলে সমাধান পাব? এ প্রশ্ন সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে।
এই অবস্থা চলতে থাকলে অনলাইনের বাজার বড় হবে না। বরং তারা বিশ্বাসযোগ্যতা হারাবে।
সোহেল খান, রৌমারী, কুড়িগ্রাম।