রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বলদিপুকুর। যেখানে এখন প্রতিনিয়ত চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদক ব্যবসায়ীদের কালোটাকার গরমে লাঞ্ছিত হচ্ছে সমাজের সম্মানিত ও বিবেকবান মানুষ। বাজারে যেমন দুধ বিক্রি হয়, তেমনি এই এলাকায় প্রকাশ্যে মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, হেরোইনসহ সব ধরনের মাদকদ্রব্য বিক্রি হয়।
এসব মাদকদ্রব্য হাতের নাগালের মধ্যে পাওয়া যাওয়ার কারণে অত্র এলাকার যুবসমাজ প্রতিনিয়ত বিপথগামী হচ্ছে। অভিভাবকেরা আছেন শঙ্কায়, এলাকাবাসীকে থাকতে হয় আতঙ্কে।
এসব মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অবস্থান নিতে গেলে এলাকাবাসীকে হতে হয় লাঞ্ছিত। উল্টো তারাই এলাকাবাসীকে ভয়ভীতি দেখায়। ওরা নাকি সাংবাদিক থেকে শুরু করে পুলিশ, র্যা ব, ডিবি পুলিশ সব জায়গাতেই প্রতি মাসে মাসোহারা দেয়।
এদের নাকি লাইসেন্স আছে। তারা এত শক্তিশালী হলে আমরা সাধারণ মানুষেরা কীভাবে থাকব? অভিযোগই বা কার কাছে করব? আমরা এই দুর্গতির অবসান চাই।
আবদুল করিম, মিঠাপুকুর।