অমর্ত্য সেনের বক্তৃতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিপিডি ও প্রথম আলোর যৌথ উদ্যোগে আয়োজিত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বক্তৃতা শুনতে বেলা তিনটায় উপস্থিত হই কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে। অল্প কিছুক্ষণের মধ্যেই মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে যায়! মিলনায়তনের দরজা বন্ধ করে দিলে দরজার ওপাশে অপেক্ষায় থাকে আরও কয়েক হাজার দর্শক। শেষে আয়োজকেরা বাইরে অবস্থানরত দর্শকদের জন্য প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমে অনুষ্ঠান উপভোগের ব্যবস্থা করেন।
বহু মানুষ দাঁড়িয়ে থাকলেও রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসংগীত শুরু করলে পুরো মিলনায়তন সুনসান নীরব হয়ে ওঠে।
এরপর নীরবতা ভেঙে দৃপ্ত কণ্ঠে বক্তব্য শুরু করলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারত-বাংলাদেশ-চীন থেকে শুরু করে ইতিহাস ও স্বাস্থ্যশিক্ষার বিষয়গুলো ফুটে উঠল তাঁর প্রাণবন্ত বক্তব্যে। অর্থনীতির সঙ্গে সংযুক্ত করে তাঁর বক্তব্য ছুঁয়ে গেল প্রতিটি প্রাসঙ্গিক বিষয়কে। এরপর প্রশ্নোত্তর পর্বে মিলনায়তন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আর মার্ক্সবাদ নিয়ে প্রশ্নের সাবলীল উত্তর দিলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের উপস্থাপনায় কয়েক ঘণ্টার এই আয়োজনে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক থেকে শুরু করে নানা পেশার মানুষের চোখে-মুখে ছিল তৃপ্তির ছাপ।
এস এম আশিকুজ্জামান, ঢাকা।