প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত সোমবার সকালে গাজীপুরে একটি কিন্ডারগার্টেনের সামনে একটি দৃশ্য দেখে মন খারাপ হয়ে গেল। স্কুলে দেরি করে আসার শাস্তি দেওয়া হয় দুই শিশুকে। রাস্তার পাশে তাদের কান ধরে ওঠবস করানো হয়। অবুঝ এই শিশু দুটির কাঁদো কাঁদো চোখে কান ধরে ওঠবস দেখে আমার মতো অনেক পথচারীর চোখে জল আসে।
রাস্তার পাশে সবার সামনে শিশু দুটির কান ধরে ওঠবস করানো কেবল অন্যায় নয়, অমানবিকও। আশা করি, শিক্ষকেরা ভবিষ্যতে কেউ এ ধরনের শাস্তি দিয়ে কোমলমতি শিশুদের অপমান করবেন না।
সুনীতি কুমার সাহা
সালনা, গাজীপুর।